Monday, February 23, 2026
31.6 C
Dhaka

ভারতকে ঘিরে ফের হুমকির সুর পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আবারও ভারতের প্রতি হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে চলমান উত্তেজনার প্রসঙ্গে ভারতকে যুক্ত করে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের দিকে চোখ টেপার ঘটনায় সমালোচনার মুখে পড়ার পরও তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এই কর্মকর্তা প্রতিপক্ষকে উদ্দেশ করে কথোপকথনমূলক ব্যঙ্গাত্মক বাক্য ব্যবহার করেন। তিনি বলেন, ‘মজা না করায়া তো পয়সে বাপস’। এই বক্তব্যকে ভারতকে উদ্দেশ করে দেওয়া সরাসরি হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘২০২৬ সাল কেমন হবে, তা নির্ভর করবে আমরা কোথায় দাঁড়াই, কিভাবে প্রতিক্রিয়া জানাই তার ওপর। আমাদের প্রতিপক্ষের ইচ্ছা পরিষ্কার। ভারত তোমার অস্তিত্ব মেনে নেবে না। তারা বলছে, আমার শত্রুর শত্রুই আমার বন্ধু।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিয়তি আমাদের নিজেদের হাতে। আমাদের নেতৃত্ব—রাজনৈতিক ও সামরিক উভয়ই—সম্পূর্ণ পরিষ্কার। আমরা সব সময় বলি পাকিস্তান আল্লাহর দান। যা খুশি করো। যেদিক দিয়ে খুশি আসো। একা আসো বা কারো সঙ্গে আসো। একবার মজা না করা দিয়া না তো প্যায়সা বাপস।’

এই বক্তব্যের মাধ্যমে তিনি কাবুলকে ভারত-নিয়ন্ত্রিত ‘প্রক্সি’ হিসেবে চিহ্নিত করে ইসলামাবাদের পুরোনো অভিযোগকে আরও জোরালোভাবে তুলে ধরেন।

এর আগে পাকিস্তানের জ্যেষ্ঠ নেতৃত্ব, যার মধ্যে প্রতিরক্ষামন্ত্রী খাজাও ছিলেন, অভিযোগ করেন যে আফগানিস্তান, নয়াদিল্লি এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ফার্নেস অয়েলের দাম লিটারে ১৬ টাকা কমলো

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম...

ইফতারে শরীরকে চাঙ্গা রাখার সহজ রেসিপি

রমজানে ইফতারে শরীরকে তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি দেওয়ার জন্য...

ইফতারের ফজিলত নিয়ে হাদিসে যা বলা হয়েছে

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন...

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ,...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে...

সরকারি সুবিধা থেকে বঞ্চিত চার পরিবার, নতুন করে আশার আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বাসিন্দা সুশীলা...

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রায় নয় বছর পর আবারও ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের...

জুতার ভেতরে লুকানো ইয়াবা উদ্ধার, নোয়াখালীতে আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার...

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজির বেশি হেরোইন জব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম...

ঈদে যাত্রীচাপ কমাতে নৌপথে দুই নতুন জাহাজ

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে দুটি নতুন বৃহৎ...

রমজানে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস

মাহে রমজানে দীর্ঘ সময় উপবাসের পর ইফতারের সময় অনেকেই...
spot_img

আরও পড়ুন

ফার্নেস অয়েলের দাম লিটারে ১৬ টাকা কমলো

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। প্রথমবারের মতো গণশুনানির ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের...

ইফতারে শরীরকে চাঙ্গা রাখার সহজ রেসিপি

রমজানে ইফতারে শরীরকে তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি দেওয়ার জন্য খেজুরের শরবত একটি কার্যকর বিকল্প। সুন্নত হিসেবে ইফতার খেজুর দিয়ে শুরু করার প্রচলন রয়েছে। খেজুরে...

ইফতারের ফজিলত নিয়ে হাদিসে যা বলা হয়েছে

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন সংযম ও আত্মশুদ্ধির পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে রোজা ভাঙাই ইফতার। এটি কেবল খাদ্য...

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ, বেগুনি, সমুচাসহ নানা ধরনের ভাজাপোড়া খাবার থাকে। এসব ভাজার পর কড়াই বা পাত্রে অনেক সময়...
spot_img