Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তুর্কমান গেট এলাকায় মসজিদের পাশে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

ভারতের রাজধানী দিল্লির পৌর কর্তৃপক্ষ (এমসিডি) বুধবার তুর্কমান গেট এলাকার ফৌজ-ই-এলাহি মসজিদের পাশের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। স্থানীয় সময় ভোররাতের দিকে রামলীলা ময়দানের কাছে এই অভিযান চালানো হয়। উচ্ছেদকালে মসজিদ কমিটি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

মাসজিদ কমিটি গতকাল মঙ্গলবার হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিল। হাইকোর্ট এই মামলার শুনানি ২২ এপ্রিল করার নির্দেশ দিয়েছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদ অভিযান শুরুর আগে তারা মসজিদ কমিটির সদস্য ও অন্যান্য স্থানীয় অংশীদারের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। বৈঠকের উদ্দেশ্য ছিল শান্তি বজায় রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা।

পুলিশ জানায়, উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয়রা পাথর ছুড়ে প্রতিরোধের চেষ্টা করে। পুলিশ পরিমিত ও সীমিত বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম কমিশনার মধুর ভার্মা বলেন, পুলিশ সব বিচারিক নির্দেশনাকে পেশাদার ও সংবেদনশীলভাবে বাস্তবায়ন করবে।

উচ্ছেদের জন্য প্রশাসন প্রায় ১৭টি বুলডোজার ব্যবহার করেছে।

দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নগর উন্নয়ন মন্ত্রণালয়, দিল্লি পৌর কর্তৃপক্ষ ও দিল্লি ওয়াক্ফ বোর্ডের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পিটিশনের বিষয়ে জবাব চাওয়া হয়েছিল। মসজিদ কমিটি আদালতে জানিয়েছিল, স্থাপনা অবৈধ হলেও আদালতের শুনানির আগে তা গুঁড়িয়ে দেওয়া ঠিক নয়। বিচারপতি অমিত বংসাল সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে পিটিশনের জবাব জমা দিতে নির্দেশ দেন।

২০২৫ সালের ২২ ডিসেম্বর দেওয়া আদেশে বলা হয়েছিল, মসজিদটির শূন্য দশমিক ১৯৫ একরের বাইরের জমিতে থাকা সব স্থাপনা অবৈধ ও উচ্ছেদের যোগ্য। মসজিদ কমিটি বা ওয়াক্ফ বোর্ড জমির বৈধ মালিকানা প্রমাণ করতে পারেনি। মূল মসজিদ অবকাঠামো এই জমিতেই অবস্থিত।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...
spot_img

আরও পড়ুন

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে সমর্থন জানালেও ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তুলনামূলকভাবে নীরব অবস্থান বজায় রেখেছে।...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর একাধিক নতুন ল্যাপটপ ও ট্যাবলেট উন্মোচন করেছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো।...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সামরিক উত্তেজনার পাশাপাশি...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসের প্রতিটি দিন দ্রুত চলে...
spot_img