Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন: প্রশ্ন কংগ্রেস নেতার

ভারতের মহারাষ্ট্রের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান মঙ্গলবার ভেনেজুয়েলার বর্তমান সংকট এবং নয়াদিল্লির নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই নীরবতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে সেফ হোম থেকে তুলে নেওয়ার পর পৃথ্বীরাজ চৌহান প্রশ্ন তোলেন, ‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তা কি ভারতেও হতে পারে? মি. ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন?’

মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চৌহান আরও বলেন, ভারতের অবস্থাও কি ভেনেজুয়েলার মতো হতে পারে। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার এই ঘটনা ‘জাতিসংঘের সনদের পরিপন্থী’ এবং বিশ্বমঞ্চে বিপজ্জনক নজির স্থাপন করছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ে হুমকিস্বরূপ।

চৌহান অভিযোগ করেন, বর্তমান ভারত সরকার বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার ক্ষেত্রে চুপচাপ রয়েছেন। তিনি বলেন, ‘ভারত বরাবরের মতো এবারও মুখ খোলেনি, ভেনেজুয়েলা ইস্যুতে কোনো অবস্থান নেয়নি। অথচ রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের সমালোচনা করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইউক্রেন যুদ্ধের সময়ও আমরা কোনো পক্ষ নিইনি। ইসরায়েল-হামাস ইস্যুতেও আমরা নিরপেক্ষ। এখন আমরা যুক্তরাষ্ট্রকে এতটাই ভয় পাচ্ছি যে এ ধরনের ঘটনার সমালোচনার সাহসও দেখাতে পারছি না।’

চৌহানের মতে, ভেনেজুয়েলার বিশাল জ্বালানি সম্পদই সংকটের মূল কারণ। তিনি বলেন, ‘এই পুরো ঘটনার পেছনে রয়েছে ভেনেজুয়েলার তেল। যুক্তরাষ্ট্র তাদের ওপর নজর রাখছে এবং তেলকে কীভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ করছে।’

তিনি দাবি করেন, আন্তর্জাতিক মহলের একাংশ যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সমালোচনা করলেও ভারত নীরব রয়েছে। কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, কূটনৈতিক ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না নিয়ে ভারত কীভাবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে। তিনি বলেন, ‘ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, তাহলে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে হলে ভূমিকা নিতে হবে। এভাবে চুপ থাকা চলবে না।’

চৌহান আরও বলেন, ‘একসঙ্গে দুই পক্ষকে খুশি করা সম্ভব নয়। এখানে একটি পক্ষ নিতে হবে। ভারতকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান নিতে হবে।’

সূত্র: স্থানীয় গণমাধ্যম

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...
spot_img

আরও পড়ুন

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে সমর্থন জানালেও ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তুলনামূলকভাবে নীরব অবস্থান বজায় রেখেছে।...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর একাধিক নতুন ল্যাপটপ ও ট্যাবলেট উন্মোচন করেছে চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো।...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সামরিক উত্তেজনার পাশাপাশি...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসের প্রতিটি দিন দ্রুত চলে...
spot_img