Friday, February 27, 2026
20.5 C
Dhaka

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর সীমান্তে সতর্ক কলম্বিয়া

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কলম্বিয়া সরকার সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করছে।

ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট পেত্রো। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলে একটি মানবিক সংকট সৃষ্টি করতে পারে, যার প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোর ওপরও।

যদিও পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব বলে উল্লেখ করেছেন বামপন্থী এই নেতা, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের অস্থিতিশীলতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিকোলাস মাদুরো আটক হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি গুস্তাভো পেত্রো। উল্লেখ্য, আঞ্চলিক রাজনীতিতে ভেনেজুয়েলার এই নেতা কলম্বিয়ার বর্তমান সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের মেগা পরিকল্পনা

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে বড়...

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...
spot_img

আরও পড়ুন

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের মেগা পরিকল্পনা

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে বড় পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার। এর অংশ হিসেবে একাধিক অনলাইন কোর্স চালু করা...

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে উঠেছে। কারণ একই সময়ে পালন করা হচ্ছে পবিত্র রমজান এবং চীনের চান্দ্র নববর্ষ। চান্দ্র ক্যালেন্ডার...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ সতর্কতার দাবি রাখে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার ও স্নায়ুরোগে ভোগা...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...
spot_img