Monday, February 23, 2026
31.6 C
Dhaka

নববর্ষের ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুতিনের

নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার জয় অনিবার্য। বুধবার (৩১ ডিসেম্বর) প্রচারিত এই ভাষণে তিনি চলমান যুদ্ধকে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে তুলে ধরেন।

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন অভিযানে উভয় পক্ষের সামরিক হতাহতের সংখ্যা কয়েক লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

পুতিন তার সংক্ষিপ্ত ভাষণের বড় অংশ উৎসর্গ করেন ইউক্রেনে অবস্থানরত রুশ ‘যোদ্ধা ও কমান্ডারদের’। তিনি তাদের ‘নায়ক’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা তোমাদের ওপর বিশ্বাস রাখি—আর আমাদের বিজয়ের ওপরও।’ একই সঙ্গে তিনি রুশ জনগণকে আশ্বস্ত করেন, যুদ্ধের চূড়ান্ত ফল রাশিয়ার পক্ষেই যাবে।

ভাষণে পুতিন তার এক বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার প্রসঙ্গ এড়িয়ে যান। কিয়েভ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগকে ব্যাহত করার উদ্দেশ্যে উত্থাপিত দাবি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তবে সেই প্রেক্ষাপটে পুতিন ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন, আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়া যেসব ইউক্রেনীয় অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, সেগুলোর অবশিষ্ট এলাকাও সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে দখল করতে চায়।

রাশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে প্রথম সম্প্রচারিত হয় পুতিনের ঐতিহ্যবাহী নববর্ষের ভাষণটি। উল্লেখযোগ্যভাবে, ৩১ ডিসেম্বর পুতিনের ক্ষমতায় আসার ২৬ বছর পূর্ণ হয়।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রুশ নিয়ন্ত্রণে রয়েছে। মস্কো প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যাতে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় নিয়মিত হামলার ফলে শীতকালজুড়ে বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হয়েছেন। কিয়েভের বাইরে ভিশহোরোদ শহরের বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাদের জীবন নরকযন্ত্রণায় পরিণত হয়েছে।

সূত্র: এএফপি

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির...

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে...

জাতীয় নির্বাচনের পর এবার রংপুর সিটির জন্য প্রার্থীদের লড়াই

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র কিছু সময় পার হওয়ার আগেই...

উজ্জ্বল আকন্দের স্বজনদের মারধরের ঘটনায় পুলিশ তদন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি উজ্জ্বল আকন্দের বাড়ি...

মাদকের টাকার জন্য পরিবারকে হুমকি, যুবকের সাজা

বগুড়ার ধুনট উপজেলায় মাদকের টাকার জন্য বাবা ও শিশুপুত্রকে...

হোয়াটসঅ্যাপে ব্রাউজার কল সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ নিয়ে...

প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন ইব্রাহিম হোসেন

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন নামের এক যুবক নিহত...

ময়মনসিংহে রেল দুর্ঘটনায় প্রাক্তন বিজিবি সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে জোহরের নামাজ শেষে রেললাইন পার হওয়ার সময়...

চবিতে হচ্ছে বিএনসিসি ও প্রেস ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিএনসিসি ভবন, প্রেস ভবন ও ট্রান্সপোর্ট...

একমাস রোজা রাখার শারীরিক উপকারিতা

পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে...

সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন মারা গেছেন

গ্র্যামি মনোনীত ল্যাটিন সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। নিউইয়র্কের...
spot_img

আরও পড়ুন

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা বিভিন্ন মালামাল এবং স্থাপনা পুড়ে গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে হানিফ দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন করা হচ্ছে, যা আশপাশের ফসলি জমি ধসে পড়ার পাশাপাশি শতবছরের পারিবারিক কবরস্থানও ক্ষতিগ্রস্ত করতে পারে।...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে...
spot_img