Sunday, February 15, 2026
17 C
Dhaka

‘আপনার স্ত্রী কয়জন?’ – ট্রাম্পের প্রশ্নে হাসির রোল

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রশ্নে হাসির রোল পড়ে যায় হোয়াইট হাউসে। ঐতিহাসিক এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল-শারাকে পারফিউম উপহার দেন ট্রাম্প এবং মজা করে বলেন, ‘এটাই সেরা সুগন্ধি… একটা আপনার জন্য, অন্যটা আপনার স্ত্রীর জন্য।’ এরপর হাসতে হাসতে ট্রাম্প জানতে চান, ‘আপনার স্ত্রী কয়জন?’ উত্তরে আল-শারা হেসে বলেন, ‘একজন।’ সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে ওঠেন। তখন ট্রাম্প যোগ করেন, ‘তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!’

বৈঠকে আল-শারা ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। এর মধ্যে ছিল বিশ্বের প্রথম বর্ণমালা, প্রথম ডাকটিকিট, সংগীতের প্রথম নোট ও প্রথম শুল্ক তালিকার প্রতিলিপি।

উল্লেখ্য, একসময় আল-কায়েদার সাবেক কমান্ডার ছিলেন আল-শারা। তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত বছর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হতে শুরু করে।

এই সফরের মধ্য দিয়ে ১৯৪৬ সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সরকারি সফরে এলেন। সফরের মূল লক্ষ্য ছিল সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো।

সূত্র: এনডিটিভি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মহাবিশ্বে আল্লাহর নিখুঁত সৃষ্টিকৌশল

এই সুবিশাল ও বিস্ময়কর মহাবিশ্ব কোনো দৈব ঘটনার ফল...

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত...

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত।...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...
spot_img

আরও পড়ুন

মহাবিশ্বে আল্লাহর নিখুঁত সৃষ্টিকৌশল

এই সুবিশাল ও বিস্ময়কর মহাবিশ্ব কোনো দৈব ঘটনার ফল নয়; বরং এটি একজন মহান স্রষ্টার অসীম ক্ষমতা, সূক্ষ্ম পরিকল্পনা ও অপার প্রজ্ঞার জীবন্ত প্রকাশ।...

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত ক্যামেরা, দ্রুত প্রসেসর ও শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন খুঁজছেন। এই প্রেক্ষাপটে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার...

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত। বিজয়ী মুমিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরাজিত হলে ধৈর্য ধারণ করে। প্রকৃত বিজয় হলো...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে রুই মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমতে...
spot_img