Friday, March 13, 2026
27.9 C
Dhaka

বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনায় বাণিজ্য এবং রাশিয়া থেকে তেল আমদানি ছিল প্রধান দুটি বিষয়।

বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প দাবি করেছেন মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল বাণিজ্য।” তিনি আরও জানান, “মোদি বলেছেন তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনতে চান না। তিনিও চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও চাই।”

বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ও চীন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত ছাড়ের দামে রুশ তেল কিনছে, যা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে।

এই পরিস্থিতিতে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়েছেন ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ করতে নয়াদিল্লিকে চাপ দিতে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় টেক্সটাইল, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

দুই দিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব পণ্যে “বিপুল পরিমাণ শুল্ক” আরোপ করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...
spot_img

আরও পড়ুন

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল পদ্ধতির প্রয়োজন নেই, বরং সঠিক খাবার নির্বাচনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া,...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ইগ নোবেল পুরস্কার। প্রতিবছর মূল নোবেল পুরস্কার ঘোষণার আগে ব্যঙ্গাত্মক বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণাকে কেন্দ্র...
spot_img