Friday, March 13, 2026
27.9 C
Dhaka

চিকিৎসা শাখায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

২০২৫ সালের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে। এ বছর চিকিৎসা বা শারীরতত্ত্ব শাখায় নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। তারা মানুষের রোগ-প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত উদ্ভাবনী গবেষণার জন্য এই সম্মান অর্জন করেছেন।

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে নোবেল কমিটি তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে।

‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো মানুষের ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যা শরীরের নিজস্ব কোষ ও টিস্যুকে ভুলবশত আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া, ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান— যেমন খাদ্য উপাদান বা অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া—এর বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া ঘটানোও এটি বাধা দেয়।

যদি এই প্রক্রিয়া ব্যাহত হয়, তাহলে অটোইমিউন রোগ যেমন— রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি দেখা দিতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে।

নোবেল কমিটির বক্তব্যে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর গবেষণা ইমিউন সিস্টেমের জটিলতা নতুনভাবে উন্মোচন করেছে। তাদের কাজ ভবিষ্যতে অটোইমিউন রোগ, অ্যালার্জি এবং অঙ্গ প্রতিস্থাপনের পর জটিলতা প্রতিরোধে নতুন চিকিৎসা কৌশল বিকাশে দিকনির্দেশনা দেবে।

নোবেলজয়ীরা প্রত্যেকে পাবেন একটি সোনার পদক, একটি সনদপত্র এবং সম্মিলিতভাবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা)। যদি কোনো শাখায় একাধিক বিজয়ী থাকেন, তবে পুরস্কারের অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রতি বছর ছয়টি শাখায়—চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—প্রদান করা হয়। মানবসভ্যতার কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...
spot_img

আরও পড়ুন

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন। হজরত উম্মে ছালামাহ (রা.) বর্ণনা করেছেন, “রাসুলুল্লাহ (সা.) তিনটি আমল জীবনে কখনো পরিত্যাগ করেননি—তাহাজ্জুদ নামাজ,...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার সাহরিতে গ্রহণ করলে দিনের দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...
spot_img