Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে পরিচালিত বিমান হামলার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়া এবং কাতারি নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় তিনি অনুতাপ জানান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় নেতানিয়াহু এই দুঃখ প্রকাশ করেন। তিনি গভীর শোক জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন হামলা আর চালানো হবে না। কাতারের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দোহায় একটি অভিজাত আবাসিক ভবনে বৈঠক করছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। সেখানে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই ভবনে বিমান হামলা চালালে অন্তত ছয় জন নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তারক্ষী। এ ঘটনায় বৈঠকের কয়েকজন অংশগ্রহণকারী গুরুতর আহত হন।

কূটনৈতিক মহলে বলা হচ্ছে, হামলার পর কাতারের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে গাজা সংকট সমাধানের আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, হামলাটি মূলত হামাসের নেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। তবে কাতারি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ হিসেবে অভিহিত করে তারা অনুশোচনা প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, এই ঘটনায় আঞ্চলিক শান্তি প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেতে পারে। তবে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...
spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদের পোশাক তৈরির অর্ডার এখন এক মাস আগেই শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ বা আমাদের...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (...
spot_img