Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কার্ড হাতে পেলেই সরকারের পক্ষ থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাওয়ার সুযোগ মিলছে। এই অর্থ অনেক পরিবারে শিক্ষা ও দৈনন্দিন জীবনের খরচ চালাতে সহায়ক হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কার্ড গ্রহণ করেছেন আকলিমা বেগম। ৪০ বছর বয়সী আকলিমা গৃহিণী। তিনি রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে থাকেন। তার স্বামী মোহাম্মদ খলিল দিনমজুর, স্থায়ী কোনো আয়ের উৎস নেই। দম্পতির তিন সন্তান, একজন ছেলে ও এক মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ৯ বছর বয়সী মার্জিয়া সহ একটি মেয়ে ও রয়েছে।

আকলিমা বলেন, ‘কার্ডটা পাইয়া আমার অনেক উপকার হইসে। সংসারের একটু সাহায্য হবে। বাচ্চার পড়াশোনার আর সংসারের খরচাও চালানো যাবে।’ তিনি আরও জানান, সরকারি কর্মকর্তারা বাসায় এসে তথ্য সংগ্রহ করে কার্ডের জন্য কোনো টাকা নিতে হয়নি।

কড়াইল বস্তির বাসিন্দা বাসনাও ফ্যামিলি কার্ড পেয়েছেন। তিনি গৃহিণী, স্বামী বিল্লাল ব্যাটারিচালিত অটোরিকশা চালান। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা যথাক্রমে দশম ও সপ্তম শ্রেণিতে পড়ছে। বাসনা বলেন, ‘অনেক খুশি হয়েছি। টাকাগুলো যদি মাসে মাসে পাই, তাহলে ছেলেমেয়ের পড়াশোনার পেছনে খরচ করব। খাতা-কলম, বই কিনে দেব। আর পরিবারের প্রয়োজনে কিছু খরচ করব।’

ভাসানটেক বস্তির বাসিন্দা হোসনা আক্তারও কার্ড গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমার সংসারের অনেক উপকার হবে।’

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তিনটি বস্তির ১৭ জন নারীর হাতে কার্ড তুলে দেন। এর মধ্যে কড়াইল বস্তির ৪ জন, মিরপুরের ভাষানটেক বস্তির ৫ জন এবং মহাখালীর সাততলা বস্তির ৮ জন নারী রয়েছেন।

কড়াইল বস্তির বউবাজারের বাক্‌প্রতিবন্ধী নারী সমলাও কার্ড পেয়েছেন। তার স্বামী মোহাম্মদ সাইফুল একটি বেসরকারি ব্যাংকে অফিস সহকারীর কাজ করেন। তিনি বলেন, ‘কার্ড থেকে পাওয়া কিছু টাকা জমিয়ে ছোট একটা ব্যবসা করার ইচ্ছা আছে।’ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img