Tuesday, March 31, 2026
26 C
Dhaka

৮ হাজারের বেশি ভোটে সিলেট-৬ পুনর্দখল

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর জয় পেয়েছে বিএনপি। সর্বশেষ ১৯৯৬ সালে এ আসনে দলটি বিজয়ী হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ঘোষিত বেসরকারি ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছি। আওয়ামী লীগের দুঃশাসনের সময় নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আমি মনোনয়ন পাওয়ার পর দলের সব পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। সাধারণ ভোটাররাও পাশে ছিলেন। সব মিলিয়ে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়ে আসনটি পুনরুদ্ধার করেছি। এখন ধীরে ধীরে প্রতিশ্রুতি পূরণ শুরু করব।’

এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের ধারণা ছিল, দলটি এ আসনে জয় পাবে।

চূড়ান্ত হিসাবে এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। এ আসনে মোট ৪৭ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৮০৮।

সিলেট-৬ আসনের নির্বাচনী ইতিহাসে ছয়বার আওয়ামী লীগ, দুবার জাতীয় পার্টি এবং দুবার স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুর রহমান এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে শরফ উদ্দিন খসরু বিএনপির মনোনয়নে জয় পান। আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখান থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা ছিল লক্ষণীয়। চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ফয়সল আহমদ চৌধুরী এবং নেত্রী সৈয়দা আদিবা হোসেনসহ কয়েকজন প্রভাবশালী নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত তাঁদের পেছনে ফেলে মনোনয়ন পান এমরান আহমদ চৌধুরী।

৫৮ বছর বয়সী এমরান আহমদ পেশায় আইনজীবী। তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সভাপতি এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০২২ সালে প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেও পরিচিত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...
spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...
spot_img