Saturday, February 7, 2026
19.8 C
Dhaka

ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের

ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, ‘বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে ওসমান হাদির আদর্শের বাংলাদেশ।’

মাসুমা হাদি আরও বলেন, ‘এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মেনে নেব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।’

শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

মাসুমা হাদি বলেন, ‘ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’

মাসুমা হাদি আরও বলেন, ‘নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো? আমরা ওসমান হাদির বাংলাদেশ চাই, ওসমান হাদির রাষ্ট্র গড়তে চাই।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অনলাইন নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।...

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী...

ইসলামে অহংকারের পরিণতি

ইসলামের দৃষ্টিতে অহংকার একটি মারাত্মক আত্মিক ব্যাধি, যা মানুষের...

বিরামপুরে ধানের শীষের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে ধানের শীষ...

তরুণ ভোটাররা উৎসাহিত, শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশী

গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসের কড়ইতলায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের আড্ডা...

স্থানীয় নেতাদের রাজনৈতিক কৌশল: ভয় না টিকে থাকার প্রভাব

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাফিজ...

ইনকিলাব মঞ্চে পুলিশের সহিংসতার ঘটনায় মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের...

আলসেমি কাটাতে দৈনন্দিন অভ্যাস

অলসতা মানুষের কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে ধীরে ধীরে ক্ষয়...

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে...

ন্যায্য বণ্টনে ইসলামের ভূমিকা

বিশ্ব আজ দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো...

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...
spot_img

আরও পড়ুন

অনলাইন নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ১৪৯ মিলিয়নের বেশি ব্যবহারকারীর লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছে...

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের পূর্ব দাশড়া এলাকায়...

ইসলামে অহংকারের পরিণতি

ইসলামের দৃষ্টিতে অহংকার একটি মারাত্মক আত্মিক ব্যাধি, যা মানুষের ইমান ও চরিত্র ধ্বংস করে দেয়। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। ইসলামে অহংকারের...

বিরামপুরে ধানের শীষের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নানির বাড়ির এলাকা...
spot_img