Friday, February 20, 2026
19 C
Dhaka

১৬ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো মোবাইল ফোন বন্ধ হবে না: আইসিটি মন্ত্রণালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে চালু থাকা কোনো মোবাইল ফোন বন্ধ হবে না। এ নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্ত্রণালয় সকলকে সতর্ক থাকতে আহ্বান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেসব হ্যান্ডসেটে বৈধ IMEI নম্বর রয়েছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড হ্যান্ডসেট বৈধকরণের সুবিধার আওতায় আসবে না।

আসন্ন ১৬ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে চালু হচ্ছে NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। তাই বৈধ IMEI ছাড়া কোনো মোবাইল হ্যান্ডসেট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বাংলাদেশে আর ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিদেশের পুরোনো মোবাইল কেসিং পরিবর্তন করে দেশে ঢুকিয়ে ইলেকট্রনিক বর্জ্য তৈরির মাধ্যমে যে ব্যবসা চলছে, তাও বন্ধ করা হবে।

বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধ কি না, তা বাড়িতে বসেই যাচাই করা যাবে। পদ্ধতি:

  • মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর বের করুন।
  • এরপর মোবাইল থেকে ১৬১৬১# নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী IMEI পাঠান।
  • ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ফোনটি Valid, Invalid নাকি Clone

এ ছাড়া বিটিআরসির ওয়েবসাইটে Verify IMEI অপশনে গিয়েও অনলাইনে যাচাই করা যাবে।

spot_img

আরও পড়ুন

রমজান ও ঈদে অর্থ-মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এসকর্ট সেবা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য,...

খোরশেদ আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে অ্যাপভিত্তিক মোটরসাইকেলের চালক বুলবুল আহমেদ ওরফে রুবেলকে...

২০২৪ ও ২০২১ সালের সহিংসতা মামলায় সাক্ষ্য প্রদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সদ্য নির্বাচিত সংসদ...

মো. মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ

মো. মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে এবং আবদুর...

আইসিটি খাতে সরকারের ভূমিকা পুনর্নির্ধারণের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার...

জামায়াতের নির্বাচনী ফল বিশ্লেষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পেছনে...

শর্ষের তেলে খাসির মাংসের সহজ রেসিপি

খাসির মাংস রান্নায় সাধারণত সয়াবিন বা সরিষার তেলের সীমিত...

ডাক ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন সংসদ সদস্য

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে টানা ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে...

অতিথি আপ্যায়নে ফলের মকটেল

গরমের দিনে শরীর সতেজ রাখতে স্বাস্থ্যকর পানীয় হিসেবে ফলের...

নতুন মন্ত্রিসভায় ধর্মমন্ত্রীর নাম কী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী...

স্বাদ ও দামে পার্থক্য, কোন ফল কিনছেন ক্রেতারা

রাজধানীর কারওয়ান বাজারে এখন বিদেশি কমলা ও মাল্টার সরবরাহ...

মার্চেই নতুন ডিভাইস আনছে অ্যাপল

মার্চের শুরুতেই বছরের প্রথম বড় আয়োজনের ঘোষণা দিয়েছে প্রযুক্তি...

নতুন সরকারে আইসিটি ও বিজ্ঞান খাতে ড. এম.এ মুহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

মানব সভ্যতা রক্ষায় ধর্মের ভূমিকা

ধর্মীয় অনুশাসন ও মানব সভ্যতার ধারাবাহিকতা নিয়ে বিশ্লেষণধর্মী মতামত...
spot_img

আরও পড়ুন

রমজান ও ঈদে অর্থ-মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এসকর্ট সেবা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন ও স্থানান্তরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসকর্ট সেবা দেবে। ডিএমপির এক...

খোরশেদ আলমকে হত্যা মামলায় গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে অ্যাপভিত্তিক মোটরসাইকেলের চালক বুলবুল আহমেদ ওরফে রুবেলকে হত্যা মামলার চার মাস পর খোরশেদ আলম ওরফে রনি নামে একমাত্র আসামিকে র‍্যাব গ্রেপ্তার করেছে।...

২০২৪ ও ২০২১ সালের সহিংসতা মামলায় সাক্ষ্য প্রদান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন মানবতাবিরোধী দুটি মামলায় জবানবন্দি দিতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) তিনি...

মো. মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ

মো. মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে এবং আবদুর রহমান সানি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...
spot_img