Wednesday, April 1, 2026
25 C
Dhaka

স্পেনের লা লিগার চেয়ে সৌদি লিগে গোল করা কঠিন: রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, স্পেনের লা লিগার তুলনায় সৌদি প্রো লিগে গোল করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, সৌদি লিগের মান অনেকের ধারণার চেয়ে বেশি উন্নত।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে কথা বলছেন রোনালদো। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় মর্গানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারে কোচ এরিক টেন হাগকে সমালোচনা করেছিলেন তিনি। সেই ঘটনার পর ২০২২ সালে রোনালদো যোগ দেন সৌদি ক্লাব আল-নাসরে। নতুন ক্লাবে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ১০২ গোল করেছেন তিনি। এছাড়াও জাতীয় দলে রবার্তো মার্টিনেজের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

সমালোচনার বিষয়ে রোনালদো বলেন, “আমার নিয়ে কথা বলার কিছু নেই। আমি প্রতি মৌসুমে আরও বেশি গোল করছি। খারাপ মৌসুমেও ২৫টা গোল করি।” সৌদি লিগের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মান নিয়ে যা খুশি বলা যেতে পারে, কিন্তু সংখ্যাগুলো মিথ্যা নয়। অনেকেই বলছে এটি সহজ লিগ—তারা কখনও এখানে খেলেনি, ৪০ ডিগ্রি তাপমাত্রায় দৌড়ানোর কষ্ট বোঝে না।”

রোনালদো আরও বলেন, “সৌদি লিগ পর্তুগালের লিগের চেয়ে ভালো। ফ্রান্সে মূলত শুধু পিএসজি প্রতিদ্বন্দ্বিতা করে। প্রিমিয়ার লিগ অবশ্যই সেরা, সেটা স্বীকার করি। কিন্তু আমার অভিজ্ঞতায় বলি—স্পেনে গোল করা সৌদি লিগের চেয়ে সহজ নয়।”

তিনি যোগ করেন, “আমি যদি এখন প্রিমিয়ার লিগের বড় কোনো ক্লাবে খেলতাম, তবুও সমান গোল করতাম।” সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েও কথা বলেন রোনালদো। পাশাপাশি প্রশ্ন তোলেন, কেন সৌদি লিগে করা গোলকে ব্যালন ডি’অরের নির্বাচনে গণনা করা হয় না। তিনি বলেন, “গোল তো গোলই। সৌদি লিগের গোল গণনা হবে না কেন? দেখুন, লিগে এখন কত ভালো খেলোয়াড় আছে। অন্যদের জিজ্ঞেস করুন, লিগটা কেমন। শুধু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই।”

বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো এখনও পর্তুগাল জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আগামী বছর বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। তবে অবসরের প্রসঙ্গে তিনি জানান, “দিনটি খুব দূরে নয়। প্রস্তুত থাকব, কিন্তু এটা সহজ হবে না। কঠিন হবে, হয়তো কাঁদবও। আমি আবেগপ্রবণ মানুষ, তাই এটি নিঃসন্দেহে খুব কঠিন মুহূর্ত হবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...
spot_img

আরও পড়ুন

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা হয়। এতে আদৌ কোনো ভুল হয় কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই কৌতূহলের বিষয়। অসীম দশমিক...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...
spot_img