Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস

দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিল ব্রাজিল। কিন্তু জাপানের বিপক্ষে টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার প্রীতি ম্যাচে সেই আত্মবিশ্বাস যেন গিলে খেল স্বাগতিকরা। দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ ব্যবধানে ঐতিহাসিক জয় তুলে নেয় জাপান। এটি ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুতে ব্রাজিল পুরো নিয়ন্ত্রণে ছিল। ২৬তম মিনিটে পাওলো হেনরিকে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস প্যাকেতার নিখুঁত পাস থেকে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ পর্যন্ত আক্রমণ-প্রতি আক্রমণে আধিপত্য বজায় রাখে সেলেসাওরা।

তবে বিরতির পর পুরো চিত্রটাই বদলে যায়। জাপানের হাই প্রেসিং ও গতি সামলাতে হিমশিম খায় ব্রাজিল। ম্যাচের ৫২তম মিনিটে ফাব্রিসিও ব্রুনোর ভুলে বল কেড়ে নিয়ে তাকুমি মিনামিনো ব্যবধান কমান। সেই গোলই যেন জাপানকে উজ্জীবিত করে তোলে। এরপর ৬৭তম মিনিটে কেইতো নাকামুরা সমতাসূচক গোল করে স্টেডিয়াম মাতান।

অবশেষে ৭১তম মিনিটে আয়াশি উয়েদার গোলেই ইতিহাস গড়ে জাপান। শেষ পর্যন্ত ব্রাজিল আর ঘুরে দাঁড়াতে পারেনি। একের পর এক পরিবর্তন আনলেও কার্লো আনচেলত্তির কৌশল ব্যর্থ হয় জাপানের গোছানো ও গতিময় ফুটবলের সামনে।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচগুলো খেলছে দলগুলো। তবে ব্রাজিলের জন্য এই হার বড় এক ধাক্কা। অন্যদিকে জাপানের জন্য এটি শুধু একটি জয় নয়, বরং ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...
spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...
spot_img