Thursday, March 12, 2026
30.6 C
Dhaka

চমক নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সোমবার (১৮ আগস্ট) এই দুই ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

দলে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। এ মৌসুমে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল।

অন্যদিকে, দলে জায়গা হয়নি পাঁচ ফুটবলারের। রক্ষণভাগ থেকে বাদ পড়েছেন ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো। মাঝমাঠে বড় নাম এনজো ফার্নান্দেজ ও এনজো বারেনেচিয়াও বাদ পড়েছেন। চোট কাটিয়ে না ওঠায় দলে নেই পাওলো দিবালা।

চোট সারিয়ে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সঙ্গে রয়েছেন গঞ্জালো মন্টিয়েল ও ক্লাদিও এচেভেরি। তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং ডিফেন্ডার জুলিও সোলারও ডাক পেয়েছেন স্কোয়াডে। কদিন আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া প্রতিভাবান ফ্রাঙ্কো মাস্তানতুনোকেও দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই ম্যাচ দিয়েই শেষ হবে তাদের বিশ্বকাপ বাছাই অভিযান।

১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

spot_img

আরও পড়ুন

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার।...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ,...

রমজানে ইফতারে স্বাস্থ্যকর ফলের সালাদ

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফলের উপস্থিতি প্রায় প্রতিটি...

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে বিরোধী...

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার...

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো....

এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ মেটার

বিশ্বের প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক...

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...
spot_img

আরও পড়ুন

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচনা করা হয়। শবে কদর শব্দটি...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার। অনেকেই এটিকে ডিপ ফ্রাইয়ের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করেন, কারণ এতে খুব অল্প তেল...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংসদের দর্শক সারিতে...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ, প্ল্যাকার্ড প্রদর্শন এবং বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে শেষ হয়েছে। অধিবেশন চলাকালে বিরোধী দলের প্রতিবাদে...
spot_img