Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

ভিডিও বার্তায় পিসিবির আইনি নোটিশ ছিড়লেন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতান্সের মালিক আলি খান তারিন আবারও আলোচনায়। পিএসএল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় এবং একটি আইনি নোটিশ পাঠায়। সেই সঙ্গে সতর্ক করে জানানো হয়, প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে। তবে আলি তারিন এক ভিডিও বার্তায় সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে পিসিবির ১০ বছরের চুক্তি রয়েছে। সেই চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয় আলি তারিনের বিরুদ্ধে। তবে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি কখনো পিসিবি থেকে কোনো কল, মেসেজ, ই-মেইল বা আলোচনার আমন্ত্রণ পাইনি। তার বদলে আমাকে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ! এটা কোনোভাবেই সঠিক পদ্ধতি নয়।’

তিনি আরও বলেন, ‘পিএসএল ম্যানেজমেন্টে এমন কিছু “হ্যাঁ-ম্যান” রয়েছেন, যারা কোনো সমালোচনা মেনে নিতে পারেন না। অথচ তারা বলেন, এই লিগ পুরো পাকিস্তান ও ক্রিকেটভক্তদের জন্য। বাস্তবে ম্যানেজমেন্টের কর্তা-ব্যক্তিদের কথাই শেষ কথা।’

এর আগে পিএসএল কর্তৃপক্ষের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন আলি তারিন। এবার ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা করায় আমি ক্ষমা চাইছি। কারণ অনুষ্ঠানটি ছিল অসাধারণ “ঠোঁট মেলানো” শিল্পীদের পরিবেশনায় ভরপুর! আমি চেয়েছিলাম অনুষ্ঠান সময়মতো শুরু হোক, মাইক কাজ করুক—কিন্তু তা হয়নি।’

তিনি যোগ করেন, ‘এক দলের অর্ধেক খেলোয়াড়কে রাখা হয় এক হোটেলে, বাকিদের অন্য হোটেলে—এভাবে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করা যায় না।’

ভিডিওটির শেষে পিসিবির পাঠানো আইনি নোটিশ হাতে নিয়ে আলি তারিন বলেন, ‘আমাকে ডাকুন, চা-বিস্কুট দিন, তারপর বসে আলোচনা করা যাক। এতে প্রকাশ্যে সমালোচনার বদলে একসঙ্গে সমাধান খোঁজা যাবে।’ এরপরই তিনি কাগজটি ছিঁড়ে ফেলেন এবং বলেন, ‘আশা করি, আমার এই ক্ষমা প্রার্থনার ভিডিওটি আপনাদের ভালো লাগবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা...

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...
spot_img

আরও পড়ুন

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা হলো না ইজি বাইকচালক সোহাগ মিয়ার (২২)। ইফতারের প্রায় ঘণ্টাখানেক আগে স্ত্রী স্বর্ণাকে ফোন করে...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে বরিশালে ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার...

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে পুনরুত্থান ও হাশরের দিনের...
spot_img