Wednesday, March 11, 2026
25.2 C
Dhaka

যাদের পরিকল্পনায় সুপার ওভারে ব্যাটিংয়ে নামেননি রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সবচেয়ে আগ্রাসী ব্যাটার ছিলেন রিশাদ হোসেন। নয় নম্বরে নেমে ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও সুপার ওভারে তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি—এ নিয়েই প্রশ্ন উঠেছে ভক্ত-সমর্থকদের মধ্যে।

ম্যাচে দুই দলই ২১৩ রান করে সমান অবস্থানে থাকায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে ১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। সৌম্য আউট হলে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে। শেষ ৫ বলে দরকার ছিল ৬ রান, কিন্তু বাংলাদেশ তা তুলতে ব্যর্থ হয়। ফলে সমালোচনার মুখে পড়ে দলীয় সিদ্ধান্ত—কেন ইনফর্ম ব্যাটার রিশাদকে নামানো হলো না?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানান, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ কোচ ও অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী। তিনি বলেন, “ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল। তারা ভেবেছিলেন, মেইন ব্যাটসম্যানদের পাঠানোই সঠিক হবে। আমরা জানতাম না কে বল করবে।”

ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বজায় রাখার দিকেও নজর ছিল বলে জানান সৌম্য। “যদি দুজন বাঁহাতি ব্যাটসম্যান নামতাম আর অফ স্পিনার বল করত, তাহলে সমস্যা হতো। এজন্যই ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখা হয়েছিল। ওরাও একইভাবে পরিকল্পনা করেছিল,” বলেন তিনি।

সুপার ওভারে ব্যর্থতার কারণ হিসেবে সৌম্য উইকেটের অবস্থাকেই দায়ী করেন। “উইকেটটা অনেক স্লো ছিল। বল পুরোনো হয়ে গিয়েছিল, টার্নও অনেক ছিল। আমি ভেবেছিলাম একটা বাউন্ডারি নিতে পারব, কিন্তু বড় শট মারা সহজ ছিল না। পরেরবার এমন উইকেটে কীভাবে ছক্কা মারা যায়, সেটি নিয়েই অনুশীলন করতে হবে,” যোগ করেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...
spot_img

আরও পড়ুন

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নাজমুন নাহার মুন্নিকে। তিনি জানান, মেয়ে হয়ে কেন এই বিষয়ে পড়াশোনা করলেন—এমন...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, জ্বর থেকে খিঁচুনি হয়ে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। তবে...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। চাহিদামতো কার্ড না পেয়ে বিএনপির কয়েকজন নেতা–কর্মী...
spot_img