Monday, May 4, 2026
30 C
Dhaka

আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত; লড়াই করে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ নারী দল

অসাধারণ লড়াই করে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ নারী দল। ১০৩ রানের মধ্যে ইংল্যান্ডের ৬ উইকেট ফেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল তারা। কিন্তু টিভি আম্পায়ারের দুটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং শেষ দিকে বোলিংয়ের ধার হারিয়ে ফেলার পর শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

মঙ্গলবার গুয়াহাটিতে আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরার পুরস্কার জেতা ইংলিশ অধিনায়ক হিদার নাইট অপরাজিত ৭৯ রানে দলকে জয় এনে দেন। ১১১ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮টি চার ও একটি ছক্কা। সপ্তম উইকেটে চার্লি ডিনকে সঙ্গে নিয়ে ১০০ বলে গড়েন ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি টিভি আম্পায়ার সিদ্ধান্ত ঘুরিয়ে দেন ভারতের গায়ত্রী ভেনুগোপালান, যা বাংলাদেশের জন্য ব্যয়বহুল প্রমাণিত হয়। মারুফা আক্তারের বলে কটবিহাইন্ডের স্পষ্ট আবেদনেও প্রথমে আউট ঘোষণা হলেও ‘যথেষ্ট প্রমাণ নেই’ যুক্তিতে সিদ্ধান্ত বদলে দেন তিনি। একইভাবে ১৩ রানে খেলতে থাকা নাইটের ক্যাচটি স্পষ্ট মনে হলেও দ্বিতীয়বারও তাকে নট আউট ঘোষণা করা হয়।

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন ছিলেন উজ্জ্বল। তিনি ১০ ওভারে দুটি মেডেনসহ মাত্র ১৬ রানে নেন ৩ উইকেট। পেসার মারুফা আক্তার নেন ২ উইকেট, যদিও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।

বাংলাদেশের বোলারদের দারুণ সূচনায় ইংল্যান্ডের ওপেনার অ্যামি জোন্স ও ট্যামি বেমন্ট দ্রুত ফিরে যান। তবে নাইট ও ন্যাট সিভার-ব্রান্টের ৭৩ বলে ৪০ রানের জুটিতে চাপ সামলে ওঠে ইংল্যান্ড। পরবর্তী সময়ে ফাহিমা ফের আঘাত হানলেও শেষ পর্যন্ত নাইট ও ডিনের জুটি ম্যাচটিকে হাতের বাইরে নিয়ে যায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস ছিল ধীরগতির। সোবহানা মোস্তারি খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস (১০৮ বলে ৮ চার)। শেষ দিকে রাবেয়া খানের ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস বাংলাদেশের স্কোর কিছুটা বাড়ায়। ওপেনার শারমিন আক্তার ৩০ রান করেন, বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন ২৪ রানে ৩ উইকেট নেন, লিন্সি স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপ্সি নেন দুটি করে উইকেট।

বাংলাদেশের লড়াই, সাহস ও স্পিরিট প্রশংসনীয় হলেও আম্পায়ারিং বিতর্ক এবং শেষ দিকের দুর্বল বোলিং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯)...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে...

বৃষ্টিতে চাঙা ফকিরহাটের কৃষি কার্যক্রম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভারী বৃষ্টির পর আউশ ধানের বীজতলা...

ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০...

পচে যাচ্ছে বস্তাভর্তি আলু, হতাশ কৃষক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুর দাম ধস ও সংরক্ষণ সংকটে...

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস...

কমলনগরে এলজিইডিতে শূন্য পদের ছড়াছড়ি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দীর্ঘদিন...

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...
spot_img

আরও পড়ুন

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯) হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুকবল হোসেন মুকুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।...
spot_img