Monday, March 9, 2026
32.4 C
Dhaka

স্বাধীনতা পদক পাচ্ছেন টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু

বাংলাদেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু ২০২৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনুর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে। এটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।

১৯৬৫ সালে রাঙামাটির কাপ্তাইয়ে জন্ম নেওয়া লিনু অল্প বয়সে টেবিল টেনিসে প্রতিভার পরিচয় দেন। বাবার উৎসাহে সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য রেকর্ড গড়ে দেন।

এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে লিনুর নাম অন্তর্ভুক্ত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও লাভ করেন।

আন্তর্জাতিক মঞ্চেও লিনু সাফল্য অর্জন করেছেন। ১৯৮০ সালে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেন এবং ১৯৮২ সালে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত পেন্টাঙ্গুলার চ্যাম্পিয়নশিপে মিশ্র দ্বৈতে রানারআপ হন। ১৯৭৭ ও ২০০০ সালে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ি জীবন শেষের পর জোবেরা রহমান লিনু বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইরান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চীনের...

ব্যস্ততম সড়কে হোলসিমের ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকারকে সামনে...

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি...

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানের লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের জরুরি দায়িত্বে...

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

দুটি জাহাজ নোঙর করার পর দেশের জ্বালানির মজুত বাড়বে,...

রোজার পর শরীরে শক্তি ফেরাতে খেজুর

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার হিসেবে...

রমজান ঘিরে বিশ্বজুড়ে পণ্যে বিশেষ মূল্যছাড়

রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাস। এই সময় শুধু ধর্মীয় অনুশীলনই...

খামেনির হত্যাকাণ্ডে কেন ভারতে শোক আর বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ভারতে...

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে...

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য...

ইফতারে দই-চিড়া কতটা পুষ্টিকর

রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে শরীরের শক্তি অনেকটাই...
spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে রেমিট্যান্সে সুবাতাস, মার্চের প্রথম সপ্তাহেই এলো এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ১০৬ কোটি ৯০ লাখ বা ১.০৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৫...

ইরান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চীনের কৌশলগত অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক...

ব্যস্ততম সড়কে হোলসিমের ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকারকে সামনে রেখে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের প্রিমিয়াম পণ্য, বাংলাদেশের প্রথম পানি প্রতিরোধী সিমেন্ট হোলসিম ওয়াটার...

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি বরকতময় ও গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবেও বিবেচিত। ধর্মীয় শিক্ষায় খেজুরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং বিভিন্ন...
spot_img