Friday, April 3, 2026
34 C
Dhaka

রোনালদো কি সত্যিই আল নাসরের ম্যাচ বয়কট করবেন

সৌদি প্রো লিগে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আল নাসর ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ নিয়ে গুঞ্জন তুঙ্গে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানাচ্ছে, আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো নিজে এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাথমিক শোনা গিয়েছিল, আগামী শুক্রবার চ্যাম্পিয়ন ইতিহাদের বিপক্ষে বড় ম্যাচের আগে বিশ্রাম নেয়ার জন্য রিয়াদের ম্যাচে রোনালদো খেলবেন না। তবে ভেতরের সূত্রে জানা গেছে, ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের না খেলার পেছনে কোনো শারীরিক সমস্যা নেই। মূল কারণ আল নাসরের প্রশাসনিক ও বিনিয়োগ নীতিতে অসন্তোষ।

আল নাসরের একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) মূলত প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদো অভিযোগ করেছেন, আল নাসরের তুলনায় প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শীতকালীন দলবদলের বাজারে আল নাসর কেবল একজন নতুন খেলোয়াড়—ইরাকের ২১ বছর বয়সী মিডফিল্ডার হায়দার আবদুল করিম—নিয়ে এসেছে, যা রোনালদোর অসন্তোষ বাড়িয়েছে।

দলের প্রশাসনিক কাঠামোতে থাকা দুই পর্তুগিজ কর্মকর্তা—স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনিও ও সিইও জোসে সেমেদো—র ক্ষমতা চলতি মাসের শুরু থেকে কার্যত কেড়ে নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তও রোনালদোর ক্ষোভ বাড়িয়েছে। তিনি মনে করছেন, আল হিলালের তুলনায় আল নাসর দলবদলের বাজারে পিছিয়ে আছে। উদাহরণস্বরূপ, আল হিলাল ফিওরেন্তিনা থেকে পাবলো মারি এবং তিন কোটি ইউরো খরচ করে রেন থেকে তরুণ ফরাসি ফরোয়ার্ড কাদের মেইতকোকে দলে নিয়েছে।

রোনালদোর এই ‘বয়কট’ আল নাসরের অন্দরমহলের অস্থিরতার প্রথম উদাহরণ নয়। জানুয়ারির মাঝামাঝিতে কোচ জর্জ জেসুস জানিয়েছিলেন, ‘আল নাসরের রাজনৈতিক ক্ষমতা আল হিলালের মতো অতটা নয়।’ এ মন্তব্যের জেরে আল হিলাল কর্তৃপক্ষ জেসুসকে ছয় মাস থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার আবেদন করেছিল।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘরে বসেই বানান পুঁটি মাছের ঝাল চচ্চড়ি

বাঙালির রান্নাঘরে পুঁটি মাছের নানা পদ জনপ্রিয়। এর মধ্যে...

এআই দিয়ে সংবাদের শিরোনাম বদলের পরীক্ষা চালাচ্ছে গুগল, বিভ্রান্তির শঙ্কা

বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায়...

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা।...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...
spot_img

আরও পড়ুন

ঘরে বসেই বানান পুঁটি মাছের ঝাল চচ্চড়ি

বাঙালির রান্নাঘরে পুঁটি মাছের নানা পদ জনপ্রিয়। এর মধ্যে শর্ষেবাটা দিয়ে হাতে মাখা চচ্চড়ি একটি সুস্বাদু ও সহজ প্রস্তুতযোগ্য খাবার। শুভাগতা দেবাশীষের দেওয়া এই...

এআই দিয়ে সংবাদের শিরোনাম বদলের পরীক্ষা চালাচ্ছে গুগল, বিভ্রান্তির শঙ্কা

বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ পরীক্ষা করছে গুগল। সার্চ ফলাফলে কোনো সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম...

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বায়ুমানের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, যা নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...
spot_img