Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

রিয়ালের ধারাবাহিক জয়ে সমর্থকদের উৎসাহ

ভিয়ারিয়ালের বিপক্ষে গতরাতে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে ৬-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যায় লস ব্লাঙ্কোস। এই ধারাবাহিক সাফল্যের পর রিয়াল সমর্থকদের মধ্যে নতুন করে আশার আলো জেগেছে।

কয়েকদিন আগে কোচ জাবি আলোনসোর বরখাস্ত হওয়ার পর নতুন কোচ আলভারো আরবেলোয়ার যোগদান নিয়ে সন্দেহ ছিল। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলের খেলোয়াড়দের দক্ষতা কাজে লাগিয়ে স্কোয়াড ও খেলাধরনে দ্রুত ইতিবাচক পরিবর্তন এনেছেন। এর প্রভাব দেখা গেছে উভয় প্রতিযোগিতাতেই—চ্যাম্পিয়নস লিগে বড় জয়ের পর লা লিগায় ভিয়ারিয়ালকে হারানো এই পরিবর্তনের প্রমাণ।

রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দীর্ঘ সময় পর দলটি আবারও প্রাণবন্ত, আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। ডিসেম্বর ও জানুয়ারির বাজে সময় পার করার পর, আরবেলোয়ার অধীনে দলটি আবারও কাউন্টার-অ্যাটাকিং ফুটবলে ফিরে এসেছে। এর ফলে দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ড্রেসিংরুমে আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছেছে।

স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গুইতো জানিয়েছে, বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটো শিরোপাই জিততে সক্ষম। তবে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান খুবই কম; কাতালানরা তাদের বাকি ম্যাচ জিতলেও ব্যবধান থাকবে মাত্র এক পয়েন্ট। সামনে থাকা এল ক্লাসিকোতে জয় পেলে এই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকবে লস ব্লাঙ্কোদের জন্য।

চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদের অবস্থান শক্তিশালী। মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ছন্দ ও পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইউরোপের সর্বাধিক চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি আরও একটি ট্রফি ঘরে তুলতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img