Wednesday, February 25, 2026
23.4 C
Dhaka

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে আইসিসির অবস্থান স্পষ্ট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বোর্ডের উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবির যে শঙ্কা রয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে আইসিসি।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একটি অংশে এমন দাবি করা হয়েছে যে, এই বিষয়ে বিসিবিকে আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি কিংবা আলোচনার বিষয়বস্তুর সঙ্গে এসব তথ্যের কোনো মিল নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে। লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো, যাতে টুর্নামেন্টে বাংলাদেশ দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।

বিবৃতিতে জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা এবং সার্বিক কল্যাণকে বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যকার এক ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি এবং বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে—নচেৎ পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবির সর্বশেষ বিবৃতিতে এসব দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব স্থাপন প্রকল্প

দেশের বাজারে ভেজাল খাদ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।...

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গঠনে সরকারের উদ্যোগ

দেশের জনপ্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ব্যাপক রদবদল ও...

ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে যৌথ কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মবিষয়ক সহযোগিতা আরও বিস্তৃত ও...

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে দুই দপ্তরে নতুন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে নতুন সচিব হিসেবে...

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর আশ্বাস

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে...

বায়তুল মোকাররমে বসছে জাতীয় ফিতরা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরার হার নির্ধারণে আজ জাতীয়...

স্থবিরতার পর নড়াচড়া, পুলিশ হত্যা মামলায় অগ্রগতির ইঙ্গিত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে...

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ২ পোশাক কারখানা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজায়ন প্রক্রিয়ায় নতুন সংযোজন হিসাবে...

কেজিপ্রতি বাড়তি ৫ থেকে ১৫ টাকা, লাভের মুখে সিন্ডিকেট

সরকারের দাবি—দেশে সারের কোনো ঘাটতি নেই, গুদামে পর্যাপ্ত মজুত...

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রশ্ন পুলিশের ভূমিকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হামলা,...

জুনিয়র বৃত্তির ফল বুধবার প্রকাশ, যেভাবে জানা যাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা...

এলায়েট মিলস এলাকায় তেলবাহী ট্রাক আটকে ডাকাতির চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলভর্তি একটি ট্রাক লুটের চেষ্টার ঘটনায়...

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি...

লেবানন থেকে হঠাৎ দূতাবাস কর্মীদের কেন সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

লেবাননে হঠাৎ করে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশটির রাজধানী...
spot_img

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব স্থাপন প্রকল্প

দেশের বাজারে ভেজাল খাদ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। চুয়াডাঙ্গার বঙ্গজপাড়ার ‘মৌসুমি ফুড’ বেকারিতে অভিযান চালালে দেখা যায় ডালডার মধ্যে মরে ভাসছে ইঁদুর। ওই...

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গঠনে সরকারের উদ্যোগ

দেশের জনপ্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ব্যাপক রদবদল ও নিয়োগ পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ...

ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে যৌথ কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মবিষয়ক সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হজ ব্যবস্থাপনা,...

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে দুই দপ্তরে নতুন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। সরকারি এক প্রজ্ঞাপনের...
spot_img