Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

রাজনৈতিক বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

আইপিএল ২০২৬ মৌসুম সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তার পরিবর্তে বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।’

এর আগে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি এই পেসারকে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের আপত্তি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার প্রভাব যে ক্রীড়াঙ্গনেও পড়ে, তার উদাহরণ নতুন নয়।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত নিশ্চিত হয়ে গেছে, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে আর পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। ফলে দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় কার্যকর ও সমমানের বিকল্প খুঁজে বের করা।

সূত্র: এএনআই

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...
spot_img

আরও পড়ুন

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। পর্যটকরা এখন আর শুধু প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের মতো পরিচিত শহরে সীমাবদ্ধ থাকছেন...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট ইনিংস ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ইনিংসে তিনি শূন্য রানে আউট হন, যা তৎকালীন দর্শক...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ জয় দিয়ে বিচার করা ঠিক হবে না। ২০২৬ বিশ্বকাপের আগে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপ...
spot_img