Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

বিশ্ববিদ্যালয়গুলোর অপেক্ষার নাম ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

শীতের নরম রোদে এক বিকেলে রমনা পার্কে দাঁড়িয়ে থাকা দুই তরুণের কথোপকথন থেকেই বোঝা যায়, ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল এখন আর কেবল ক্যাম্পাসের ভেতরের আয়োজন নয়। একজন তরুণ অন্যজনকে বলছিলেন, ‘কাল স্টেডিয়ামে ফ্রি ফুটবল খেলা দেখলাম। দারুণ লাগল।’ কথায় কথায় জানা গেল, তিনি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাঞ্জাবি বিক্রি করেন। ফুটবল তাঁর খুব প্রিয় হলেও নিয়মিত টিকিট কেটে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ হয় না।

সেমিফাইনাল দেখার অভিজ্ঞতার পর ফাইনাল দেখার আগ্রহ আরও বেড়ে যায়। ফাইনালেও টিকিট লাগবে না—এ তথ্য জানার পর খেলা শুরুর সময় জেনে নিতে তাঁদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এআইইউবি ও গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ফাইনালে সেই দুই তরুণকে আলাদা করে চোখে পড়েনি। হয়তো তাঁরা এসেছিলেন, কিন্তু দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড়েই হারিয়ে গেছেন।

এই ঘটনা ইঙ্গিত দেয়, ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে সাধারণ ক্রীড়ামোদীদের মাঝেও আগ্রহ তৈরি করতে পেরেছে। তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট প্রতিবছরই পরিসরে বেড়েছে। প্রথম আসরে অংশ নেয় ৩২টি দল, দ্বিতীয় আসরে ৪২টি এবং এবার ছিল ৪৬টি দল। চাহিদা ছিল আরও বেশি। এবছর খেলতে আগ্রহ দেখিয়েছিল ৭১টি বিশ্ববিদ্যালয়। নানা সীমাবদ্ধতায় ২৫টি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হয়েছে, যা আয়োজকদের পক্ষ থেকেও হতাশার বিষয়।

টুর্নামেন্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে সভা আয়োজন করা হয়েছিল।ছবিঃ সংগৃহীত

অংশগ্রহণকারী দলের ক্রমবর্ধমান সংখ্যা এই টুর্নামেন্টের গুরুত্ব বাড়ারই প্রমাণ। এবারের সেমিফাইনাল ও ফাইনাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়াটাও সেই অগ্রগতির আরেকটি দিক। অনেক বিশ্ববিদ্যালয় দলে বাংলাদেশের শীর্ষ লিগে খেলা ফুটবলাররাও ছিলেন। তাঁদের অনেকের জন্যই জাতীয় স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা ছিল প্রথমবারের মতো, যা প্রাইজমানির চেয়েও মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।

২০২৩ সালে টুর্নামেন্ট শুরুর সময় লক্ষ্য ছিল, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় পরিণত করা। সেই লক্ষ্য অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলো সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকে। অনেক প্রতিষ্ঠান আলাদা করে প্রস্তুতিও নেয়।

এ বছরই প্রথম ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও গিয়েছিল ট্রফি। ফলে টুর্নামেন্টের আগে রোমাঞ্চ বেড়েছে আরও। ছবিটি চুয়েটের।ছবিঃ সংগৃহীত

এই পথচলায় অবদান রয়েছে অনেকের। টুর্নামেন্ট কমিটিতে থাকা দেশের খ্যাতনামা ফুটবলারদের উপস্থিতি প্রতিযোগিতায় যোগ করেছে আলাদা মাত্রা। পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবদানও উল্লেখযোগ্য। প্রথম দুটি আসরের ঢাকা আঞ্চলিক ও চূড়ান্ত পর্বের খেলা হয়েছে তাদের মাঠে। এবছরও ঢাকা পর্বের পর চূড়ান্ত পর্বের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতাও স্মরণযোগ্য।

টুর্নামেন্ট কমিটির সদস্যদের সঙ্গে সভা শেষে তোলা ছবি।ছবিঃ সংগৃহীত

সবশেষে ধন্যবাদ প্রাপ্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় দলগুলোই। তাদের অংশগ্রহণেই এই টুর্নামেন্ট প্রাণ পায়। একটি আসর শেষ হওয়ার পর থেকেই যারা পরবর্তী আসরের দিন গোনে, তাদের হাত ধরেই ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল হয়ে উঠেছে সারা বছরের অপেক্ষার প্রতিযোগিতা।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...
spot_img

আরও পড়ুন

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ কথা জানিয়েছেন...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব একটি বিরল ঘটনার সাক্ষী হতে পারে। ওই বছরে একই ইংরেজি পঞ্জিকাবর্ষে তিনটি ঈদ...
spot_img