Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

তাসকিনদের হারিয়ে প্লে-অফে মোস্তাফিজদের দুবাই

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বাংলাদেশি পেসারদের দ্বৈরথে তাসকিন আহমেদদের শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। এই ম্যাচের মধ্য দিয়েই এবারের আসরে শেষ হয়েছে জাতীয় দলের এই দুই তারকার অংশগ্রহণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। সে অনুযায়ী বৃহস্পতিবারই দেশে ফেরার কথা রয়েছে তাসকিন ও মোস্তাফিজের। দেশে ফিরে তারা আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন। এরই মধ্যে দেশে ফেরার প্রস্তুতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাসকিন আহমেদ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শারজা ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৩৪ রান। দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২৭ রান দিয়ে তিনি শিকার করেন একটি উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা সতর্কভাবেই এগোয় দুবাই ক্যাপিটালস। ওপেনার শায়ান জাহাঙ্গীর খেলেন ৫১ রানের কার্যকর ইনিংস। এরপর জর্ডান কক্স ৫০ বলে অপরাজিত ৬১ রান করে দলকে জয় এনে দেন। ১৯.১ ওভারেই লক্ষ্য পূরণ করে প্লে-অফ নিশ্চিত করে মোস্তাফিজদের দল। শারজার হয়ে তাসকিন আহমেদ ৩.১ ওভারে ২৯ রান খরচ করে একটি উইকেট নেন।

এই জয়ের ফলে ডেজার্ট ভাইপার্স ও এমআই এমিরেটসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ম্যাচে হারলেও শারজা ওয়ারিয়র্সের প্লে-অফের আশা এখনো বেঁচে আছে। ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ চারের লড়াইয়ে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে সমান অবস্থানে রয়েছে দলটি।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানা লুটপাট

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত...

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ...

জুলাই হত্যাকাণ্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল...

ফুলজোড় নদী দূষণ রোধে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত...

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার...

হাসনাতের অভিযোগ, থানা-পুলিশের মাধ্যমে মাটি কাটার ছক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, থানা-পুলিশকে...
spot_img

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছে। তবে ম্যাচটি পুরোপুরি...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের পর পাকিস্তান দল হতাশ। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে, তবে...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে সুপার এইটে তোলার পর আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার...
spot_img