Friday, February 6, 2026
19 C
Dhaka

আত্মঘাতী গোলে শীর্ষে আরও শক্ত আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ঐতিহাসিক রাতে নতুন রেকর্ড গড়লেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোলের অ্যাসিস্ট করে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড নিজের করে নেন মিশরীয় ফরোয়ার্ড। একই রাতে নাটকীয় জয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে আর্সেনাল।

দল থেকে কয়েক ম্যাচ বাদ পড়ার পর কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধ মিটিয়ে শুক্রবার বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করেন সালাহ। শনিবার অ্যানফিল্ডে ম্যাচের ২৬ মিনিটে ইনজুরিতে পড়া জো গোমেজের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোমেজ। ইয়ানকুবা মিনতেহর ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিটিকে। এটি চলতি মৌসুমের দ্রুততম গোলগুলোর একটি।

দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ তৈরি করলেও ব্রাইটন লিভারপুলের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ম্যাচের ৬০ মিনিটে সালাহর নেওয়া ইনসুইং কর্নার থেকে ফাঁকায় থাকা একিটিকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন। এই অ্যাসিস্টের মাধ্যমে সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে মোট ২৭৭টি গোল অবদান রাখেন, যার মধ্যে ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট। এর আগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওয়েইন রুনির, যার সংখ্যা ছিল ২৭৬।

অন্য ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের জয়হীন ধারা কাটে তাদের। ম্যাচের ২১ মিনিটে মালো গুস্তোর থ্রু বল থেকে কোল পালমার গোল করে চেলসিকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে পেদ্রো নেতোর কাটব্যাক থেকে গুস্তো নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এভারটন। ফলে প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে টানা ৩১ ম্যাচে জয়হীন থাকার হতাশাজনক রেকর্ড বহাল থাকল ডেভিড ময়েসের দলের।

আরেক ম্যাচে দুই আত্মঘাতী গোলে উলভসকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় আর্সেনাল। প্রথমার্ধে কোনো শট অন টার্গেটে নিতে না পারলেও দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় শীর্ষে থাকা গানাররা। ৬৭ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে নেওয়া বল পোস্টে লেগে গোলকিপার স্যাম জনস্টোনের শরীরে লাগার পর জালে ঢুকে যায়। শেষ মুহূর্তে উলভস সমতা ফেরালেও যোগ করা সময়ে সাকার ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ইয়ারসন মোসকেরা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে পাঁচ পয়েন্টের লিড নেয় আর্সেনাল, আর উলভস পড়ে যায় টানা নবম হারের হতাশায়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নোয়াখালী পর্যটনকেন্দ্রে লাঠিপেটার সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায়...

দুজনের জামাতে কাতারের সঠিক নিয়ম কী

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সঠিক কাতার ও অবস্থান অত্যন্ত...

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রস্তাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের...

টঙ্গীতে মহাসড়কে গাছ ভেঙে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা গাছ ভেঙে পড়ে...

ভোটাধিকার নিয়ে অতীত নির্বাচনের সমালোচনা তোফায়েল আহমদের

বিগত সময়ে ভোটের নামে নাটক হয়েছে, তামাশা হয়েছে বলে...

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত...

ঘরেই বানান রাজকীয় স্বাদের মোগলাই বিফ ভুনা

শবে বরাতকে কেন্দ্র করে অনেক পরিবারেই বিশেষ খাবারের আয়োজন...

টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে টুকুর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের...

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গড়ে তোলা...

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির...

বৃহস্পতির গ্যাস মেঘের রহস্য উন্মোচন

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মেঘগুলো আমাদের কল্পনার চেয়ে...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড....

প্রতিশোধ না নেওয়ার গ্যারান্টি দিলেন ধানের শীষের প্রার্থী

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে...
spot_img

আরও পড়ুন

নোয়াখালী পর্যটনকেন্দ্রে লাঠিপেটার সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের এপ্রিল মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটার ঘটনায় আলোচনায় আসা তখনকার ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে নারী নির্যাতনের...

দুজনের জামাতে কাতারের সঠিক নিয়ম কী

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সঠিক কাতার ও অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন ইমাম ছাড়া মাত্র একজন মুসল্লি থাকেন, তখন মুক্তাদির অবস্থান নিয়ে অনেকের...

ওসমান হাদি হত্যায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রস্তাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)’-এর মাধ্যমে...

টঙ্গীতে মহাসড়কে গাছ ভেঙে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা গাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে...
spot_img