Monday, May 4, 2026
30 C
Dhaka

ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ডাকছে এই ব্রাজিলিয়ানকে

১৯৯৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার ঘানাকে হারিয়ে ছোটদের এই বিশ্বকাপ প্রথম জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার রামোসের সেই দলে ছিলেন রোনালদিনিও, জিওভান্নি, ফাবিও সান্তোস, ফাবিও পিন্তোরা। শুধু রোনালদিনিও-ই এই দল থেকে পরে বড় মাপের তারকা হয়েছেন। অন্যরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি—কথাটি ঠিক আবার ভুলও!

ব্রাজিলের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের একজন এখনো খেলে যাচ্ছেন। বয়স তাঁকে ৪৪ বছরে নিয়ে এসে দাঁড় করালেও গ্লাভসজোড়া তুলে রাখার যেন কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং তারকা না হয়েও এ বয়সে তাঁর ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে কুঁড়ি-পঁচিশের ফুটবলাররাও চমকে যেতে পারেন। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে এ পর্যন্ত ২২২ ম্যাচ তিনি খেলেছেন! আগের তিনটি মৌসুমের একেকটিতে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এ মৌসুমে সংখ্যাটা একটু কমে এখন পর্যন্ত ৩৫।

নাম তাঁর ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। ব্রাজিলিয়ান লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে চোখ রাখলে শুধু ‘ফাবিও’ নামে তাঁকে চিনতে পারেন। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ফাবিও। যদিও ফ্লুমিনেন্স–সমর্থকেরা তাঁর এ পরিচয়ে আপত্তি তুলতে পারেন। ফাবিও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলকিপার, সেটাও যেনতেন গোলকিপার নন; এই তো মাত্র পাঁচ দিন আগে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক রেকর্ড গড়েন ফাবিও। ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে পেছনে ফেলে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (৫০৭) ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন।

৪৪ বছর বয়সেও পোস্টের নিচের নিয়মিত দেখা যায় ফাবিওকে

এখন সংখ্যাটা ৫০৮। ক্লাব বিশ্বকাপেই পরশু রাতে শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় ফ্লুমিনেন্সে। এই ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটির ক্লিনশিট রাখার পেছনে ফাবিওর অবদান—চারটি দারুণ সেভ করেছেন। এর মধ্যে শেষ দিকে পা দিয়ে করা সেভটি ছিল অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪৪ বছর বয়সী এই গোলকিপারের এমন পারফরম্যান্সও তো অবিশ্বাস্য।

যেমনটি অবিশ্বাস্য তাঁর মূল দলের হয়ে ম্যাচ খেলার পরিসংখ্যানও। ১৩৭৮ ম্যাচ! ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন ফাবিওর নাগালে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটনের। ফাবিওর মতো তিনিও গোলকিপার। পেশাদার ক্যারিয়ারে ১৩৯০ ম্যাচ খেলেছেন শিলটন। যদিও শিলটনের দাবি, ১৩৮৭টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, যেটা লেখা আছে তাঁর এক্স হ্যান্ডলে।
তাই প্রশ্ন জাগে, ফাবিও আসলে শিলটনের ম্যাচ খেলার কোন সংখ্যাটির পিছু ধাওয়া করছেন?

ক্লাব ক্যারিয়ারে শিলটন খেলেছেন ১২৪৯ ম্যাচ। ইংল্যান্ডের হয়ে খেলেছেন রেকর্ড ১২৫ ম্যাচ। সব মিলিয়ে তাঁর ম্যাচ সংখ্যা দাঁড়ায় ১৩৭৪। এই হিসাবে ব্রাজিলে গোটা ক্লাব ক্যারিয়ার কাটানো ও জাতীয় দলে কখনো সুযোগ না পাওয়া ফাবিও তো আগেই শিলটনকে পেছনে ফেলেছেন!

ইংল্যান্ড ফুটবল অনলাইনের সূত্র মারফত বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন শিলটন। এই ম্যাচ সংখ্যা যোগ করলে শিলটনের মোট ম্যাচসংখ্যা হয় ১৩৮৭, যেটা তিনি নিজে দাবি করেন।

শিলটন আসলে কত ম্যাচ খেলেছেন সেটা যেমন তর্কসাপেক্ষ, তেমনি অনূর্ধ্ব-২৩ দলে তাঁর খেলা ম্যাচগুলো সিনিয়র দলের পরিসংখ্যানে যোগ হবে কি না, সেটা নিয়েও তর্ক হতে পারে।

তবে রেকর্ড যেটাই হোক, ১৩৯০ কিংবা ১৩৮৭—ফাবিওর জন্য সেটা পেছনে ফেলা এখন শুধুই সময়ের ব্যাপার। আগামী সেপ্টেম্বরে ফাবিও ৪৫ বছরে পা রাখবেন, কিন্তু গত মে মাসে ২০২৬ পর্যন্ত ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। অর্থাৎ শিলটনের রেকর্ডটি ফাবিওর দখলে আসা শুধুই সময়ের ব্যাপার। তবে রেকর্ডটি কত দিন দখলে রাখতে পারবেন, সেটা একটা প্রশ্ন।

ইংল্যান্ডের সাবেক গোলকিপার পিটার শিলটন

ক্রিস্টিয়ানো রোনালদো যে ফাবিওর পিছু ধাওয়া করছেন। ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ক্যারিয়ারে এ পর্যন্ত ১২৮৬টি অফিশিয়াল ম্যাচ খেলেছেন।

কিছুদিন আগেই আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন রোনালদো। খেলার ইচ্ছা আছে ২০২৬ বিশ্বকাপেও। অর্থাৎ ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের (১০০০ গোল হতে চাই আরও ৬২ গোল) পাশাপাশি সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগ আছে রোনালদোরও।

 

spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে...

বৃষ্টিতে চাঙা ফকিরহাটের কৃষি কার্যক্রম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভারী বৃষ্টির পর আউশ ধানের বীজতলা...

ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০...

পচে যাচ্ছে বস্তাভর্তি আলু, হতাশ কৃষক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুর দাম ধস ও সংরক্ষণ সংকটে...

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস...

কমলনগরে এলজিইডিতে শূন্য পদের ছড়াছড়ি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দীর্ঘদিন...

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...
spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দিনগত...
spot_img