Friday, March 13, 2026
26.6 C
Dhaka

পেট্রিকোরঃ বৃষ্টির পর স্নিগ্ধ মাটির গন্ধ

শানিলা আহমেদ

বৃষ্টি শুরু হওয়ার পূর্বে, কিংবা বৃষ্টি শুরু হওয়ার পর আমরা সকলেই মাটির একটি সুন্দর গন্ধ পাই। পৃথিবীতে এমন কেউ নেই যিনি মাটির সেই মনোরম গন্ধ নিতে নিজেকে নিবারণ করতে পারে। কিন্তু বাস্তবে সেই গন্ধ কি আসলেই মাটির গন্ধ? না, মাটির যেই কটু গন্ধ আমরা পাই আসলে তা মাটির গন্ধ নয়। ব্যাকটেরিয়া, গাছ এমনকি বজ্রপাতও ভুমিকা রাখতে পারে এই গন্ধটি তৈরি করতে। আর এই কমনীয় গন্ধটি পেট্রিকোর নামে পরিচিত।

প্রথমতঃ মাটিঃস্থ ব্যাকটেরিয়া দ্বারা।  

মাটিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বাস করে, তবে সব ব্যাকটেরিয়া এই গন্ধ তৈরি করতে পারে না। কিছু বিশেষ ব্যাকটেরিয়া, যারা অ্যাকটিনোব্যাকটেরিয়া‘স্ট্রেপটোমাইসেট্স’ নামে পরিচিত, একধরনের উৎসেচক নিঃসরণ করে যার নাম হল ‘জিওস্মিন’। এই জিওস্মিন এর গন্ধ হল মাটির গন্ধের মত। যখন স্ট্রেপটোমাইসেট্সরা জিওস্মিন নিঃসরণ করে এবং বৃষ্টির পানি যখন ভূপৃষ্ঠে আঘাত করে তখন পানি আর জিওস্মিন মিশে যায় এবং তা বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়। যখন এই ঘ্রাণ আমাদের নাকের নস্ট্রিলে পৌছায় তখন আমরা মাটির গন্ধটি পাই।

দ্বিতীয়তঃ বজ্রপাত এর মাধ্যমে।

বজ্রপাত যখন অক্সিজেনের ( O2) অণুকে আঘাত করে তখন অণুগুলো একক পরমাণুতে ভেঙ্গে বায়ুমণ্ডলে ঘুরে বেরায়। এরপর এই একক পরমাণুগুলো অপর অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হয়ে ওজোন (O3) গ্যাস তৈরি করে এবং বায়ুচাপের ফলে ভূপৃষ্ঠে পতিত হয়ে আমাদের নাকে প্রবেশ করে। ফলে আমরা মাটির গন্ধটি পাই।   

তৃতীয়তঃ গাছ-গাছালির মাধ্যমে।

অনেক সময় শুষ্ক মৌসুমে, কিংবা অনেক দিন ধরে বৃষ্টিপাত না হলেও এই গন্ধটি পাওয়া যায়। সেটা আবার কিভাবে হয়? শুষ্ক মৌসুমে গাছপালা যখন পচে যায় তখন এর পরমাণুগুলো বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হয়ে ধূলা অথবা পাথরের উপর পরলে ধূলা বা পাথরে জমে থাকা খনিজের সাথে বিক্রিয়া করে নতুন একটি জৈব তৈরি হয়। এই নতুন জৈবের উপর বৃষ্টির পানি পড়লে তা বাতাসের মাধ্যমে আবারো ঘুরে বেরায় এবং যখন তা আমাদের নাকের সংস্পর্শে আসে, তখন আমরা তা মাটির গন্ধ ভেবে মনের আনন্দে ঘ্রাণ নিতে থাকি।

আশা করছি এবার আর এই ঘ্রাণটিকে মাটির গন্ধ বলে চালিয়ে দিবেন না, বরং ভাবুন তো, প্রকৃতি আমাদের কি বলতে চাচ্ছে!

spot_img

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...
spot_img

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর ধরে অচল হয়ে রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।...
spot_img