Monday, April 6, 2026
32 C
Dhaka

২০২৯ সালের মধ্যে অনলাইন নিরাপত্তায় বড় ঝুঁকি, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে সতর্ক করল গুগল

বর্তমান ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি বলছে, ২০২৯ সালের মধ্যে এমন শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি হতে পারে, যা প্রচলিত এনক্রিপশন সহজেই ভেঙে ফেলতে সক্ষম হবে।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এ দশকের শেষ নাগাদ কোয়ান্টাম প্রযুক্তি বর্তমান নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘বিরাট হুমকি’ হয়ে উঠতে পারে। এ কারণে এখন থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গুগলের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত এনক্রিপশন পদ্ধতি ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভবিষ্যতের উন্নত কোয়ান্টাম কম্পিউটার তা সহজেই ভেঙে ফেলতে পারবে। ফলে ব্যাংক, সরকারি সংস্থা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি বাড়ছে।

বর্তমানে কোয়ান্টাম কম্পিউটার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি জটিল গাণিতিক হিসাব দ্রুত সমাধান করতে সক্ষম হলেও বাস্তব ব্যবহারে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে।

তবে এই প্রযুক্তি বাস্তবায়ন করা সহজ নয়। কোয়ান্টাম সিস্টেমকে কার্যকর রাখতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা প্রয়োজন হয়, যা বজায় রাখতে বিপুল পরিমাণ হিলিয়াম ব্যবহৃত হয়। এছাড়া লেজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল কিউবিট তৈরিও বড় চ্যালেঞ্জ।

গুগল জানিয়েছে, তারা ইতোমধ্যে তাদের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ‘অথেনটিকেশন সার্ভিস’কে ভবিষ্যৎ উপযোগী পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে রূপান্তরের কাজ শুরু করেছে। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকেও একই পথে এগোনোর পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৯ সালের মধ্যেই কোয়ান্টাম কম্পিউটার দিয়ে এনক্রিপশন ভাঙা সম্ভব হবে—এমন নিশ্চয়তা না থাকলেও ঝুঁকি দ্রুত বাড়ছে। অনেকেই ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে এ ধরনের প্রযুক্তি বাস্তবায়নের সম্ভাবনার কথা উল্লেখ করছেন।

এদিকে ‘এখনই জমা করো, পরে ডিক্রিপ্ট করো’ ধরনের সাইবার আক্রমণের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে হ্যাকাররা এখন থেকেই তথ্য চুরি করে ভবিষ্যতে ডিক্রিপ্ট করার জন্য সংরক্ষণ করছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়েই সংবেদনশীল তথ্যকে এমনভাবে সুরক্ষিত করতে হবে, যাতে ভবিষ্যতের শক্তিশালী কোয়ান্টাম প্রযুক্তিও তা ভাঙতে না পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কৃতজ্ঞতা প্রকাশে জাজাকাল্লাহু খাইরানের গুরুত্ব

ইসলামে কৃতজ্ঞতা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। মানুষের...

রান্নাঘরের তাওয়া পরিষ্কারে সহজ ঘরোয়া উপায়

রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত লোহার তাওয়া পরিষ্কার রাখা অনেক সময়ই...

সুরা নাস্‌র: বিজয়ের বার্তা ও বিদায়ের ইঙ্গিত

পবিত্র কোরআনের ছোট হলেও তাৎপর্যপূর্ণ একটি সুরা হলো নাস্‌র।...

মশা-মাছি দূরে রাখতে ঘরে রাখুন যেসব উপকারী গাছ

গরম মৌসুম শুরু হলেই মশা ও মাছির উপদ্রব বেড়ে...

১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহ ভিসাধারীদের

ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্দিষ্ট সময়ের...

ক্রিপ্টো প্রতারণার ফাঁদে বিশ্বের প্রাচীনতম কচ্ছপ

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী হিসেবে পরিচিত ১৯৪ বছর...

অজুর দোয়া নিয়ে প্রচলিত ধারণা ও ইসলামি দৃষ্টিভঙ্গি

অজু করার সময় বিভিন্ন অঙ্গ ধোয়ার সঙ্গে আলাদা আলাদা...

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে...

গরমে ভ্রমণে সুস্থ থাকতে করণীয়

গরমের সময় ভ্রমণ অনেকের কাছেই আনন্দের অভিজ্ঞতা। তবে এই...

২২৫ বছর পর সমুদ্রতলে মিলল ডেনিশ যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ

দুই শতাব্দীরও বেশি সময় পর সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া...

বিয়েতে দেরি হলে কী করবেন, ইসলামের নির্দেশনা

জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বিয়ে অন্যতম। তবে অনেকের ক্ষেত্রে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার...

কিশোরী বয়সে মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা

বাংলাদেশসহ বিশ্বের অনেক অঞ্চলে এখনো কিশোরী বয়সে বিয়ে ও...

মহাকাশে স্যাটেলাইটের চাপ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

মানব ইতিহাসের দীর্ঘ সময়জুড়ে মহাকাশ ছিল মানুষের নাগালের বাইরে...
spot_img

আরও পড়ুন

কৃতজ্ঞতা প্রকাশে জাজাকাল্লাহু খাইরানের গুরুত্ব

ইসলামে কৃতজ্ঞতা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে দেখা হয়। এ বিষয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি...

রান্নাঘরের তাওয়া পরিষ্কারে সহজ ঘরোয়া উপায়

রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত লোহার তাওয়া পরিষ্কার রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। নিয়মিত পরিষ্কার না করলে এতে তেল, ময়দা ও পোড়া দাগ জমে স্বাস্থ্যঝুঁকির...

সুরা নাস্‌র: বিজয়ের বার্তা ও বিদায়ের ইঙ্গিত

পবিত্র কোরআনের ছোট হলেও তাৎপর্যপূর্ণ একটি সুরা হলো নাস্‌র। এতে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং মহানবী (সা.)-এর বিদায়ের ইঙ্গিত পাওয়া যায়। এই সুরায়...

মশা-মাছি দূরে রাখতে ঘরে রাখুন যেসব উপকারী গাছ

গরম মৌসুম শুরু হলেই মশা ও মাছির উপদ্রব বেড়ে যায়, যা ঘরের ভেতরেও অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে রাসায়নিক...
spot_img