Tuesday, March 31, 2026
27 C
Dhaka

ইনজেকশনের বদলে ট্যাবলেটে ক্যান্সার চিকিৎসা

ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে নতুন এক বৈজ্ঞানিক উদ্ভাবনে। চীনের একদল গবেষক এমন একটি পদ্ধতি তৈরি করেছেন, যার মাধ্যমে ভবিষ্যতে ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার ট্যাবলেট দিয়েই ক্যান্সারের চিকিৎসা করা যেতে পারে।

শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত হয়েছে। বর্তমানে ইমিউনোথেরাপি পদ্ধতির চিকিৎসা বেশ ব্যয়বহুল এবং এটি সাধারণত হাসপাতালনির্ভর ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। নতুন এই পদ্ধতি সেই সীমাবদ্ধতা কমানোর সম্ভাবনা দেখাচ্ছে।

গবেষণায় বিজ্ঞানীরা কোষের স্বাভাবিক একটি প্রক্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম-সম্পর্কিত ডিগ্রেডেশন (ইআরএডি), ব্যবহার করে ক্ষতিকর প্রোটিন ধ্বংসের নতুন কৌশল উদ্ভাবন করেছেন। এই প্রক্রিয়া সাধারণত কোষের ত্রুটিপূর্ণ প্রোটিন শনাক্ত করে তা ধ্বংস করে।

তবে গবেষকরা দেখিয়েছেন, এই প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যবহার করে নির্দিষ্ট রোগসৃষ্টিকারী প্রোটিনও লক্ষ্যবস্তু করা সম্ভব। একটি ক্ষুদ্র অণুর মাধ্যমে ক্ষতিকর প্রোটিনকে কোষের ধ্বংস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, ফলে কোষ নিজেই সেটিকে নষ্ট করে ফেলে।

নতুন এই প্রযুক্তির নাম ‘ইরাডেক’, যা বিশেষ করে ট্রান্সমেমব্রেন প্রোটিন ধ্বংসে কার্যকর। এসব প্রোটিন ক্যান্সার কোষকে রোগপ্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। গবেষণায় পিডি-এল১ প্রোটিনের ওপর পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতি প্রচলিত ইনজেকশনভিত্তিক চিকিৎসার তুলনায় টিউমার কমাতে বেশি কার্যকর হতে পারে।

গবেষকদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে এমন ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা সহজে মুখে গ্রহণ করা যাবে। যদিও এটি এখনো সরাসরি ট্যাবলেট আকারে ব্যবহারের জন্য প্রস্তুত নয়, তবে প্রাথমিকভাবে এমন যৌগ তৈরি হয়েছে যা শরীরে মুখে গ্রহণের মাধ্যমে শোষিত হতে পারে।

একই প্রযুক্তি ভবিষ্যতে আলঝেইমার ও দীর্ঘস্থায়ী ব্যথাসহ অন্যান্য রোগের চিকিৎসায়ও ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল...

মোটরসাইকেলে তেল সাশ্রয়ে কার্যকর কিছু কৌশল

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি হয়ে...

মহাসড়কে অবৈধ তেল বিক্রির অভিযোগ

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা...

নারায়ণগঞ্জে হত্যার মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের...

চট্টগ্রামের এসপি বাসভবনের বাথরুমে পড়ে গুরুতর আহত, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর...

ভোলার দৌলতখানে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের...

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর বাড়ি থেকে একটি শিশুর গলাকাটা লাশ...

অবৈধ মজুতের অভিযোগে ফিলিং স্টেশন ব্যবস্থাপকের সাজা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান...

মাদারীপুরে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জ্বালানি তেলের সংকটের কারণে মাদারীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ...

শরীয়তপুরে হামের আতঙ্ক, নয় দিনে তিন শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে...

কওমী কৃতি শিক্ষার্থীদের জন্য বড় সংবর্ধনার আয়োজন

কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও গবেষণায় উৎসাহ দিতে...
spot_img

আরও পড়ুন

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লস অল্টোসের একটি ছোট গ্যারেজে তিনজন উদ্যোক্তার হাতে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এই উদ্যোগ বাস্তবায়ন করেছে, যা যাত্রীসেবায়...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও কম নয়। আমের পাতায় রয়েছে বিভিন্ন ঔষধি গুণ, যা দীর্ঘদিন ধরে হারবাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবহার করতে হলে আগে মাছের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের...
spot_img