Friday, March 27, 2026
25 C
Dhaka

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের প্রতি সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, আর এর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের প্রভাব বড় কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক এক বৈশ্বিক প্রতিবেদনে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার গ্যালাপ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের সহায়তায় প্রকাশ করে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, গত প্রায় দুই দশকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশে তরুণদের সুখ ও মানসিক প্রশান্তির সূচকে বড় ধরনের পতন ঘটেছে। গবেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।

তবে বিশ্বব্যাপী এই চিত্র সমান নয়। বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ যে অঞ্চলগুলোতে বসবাস করে, সেখানে তরুণদের জীবনের প্রতি সন্তুষ্টি বরং আগের তুলনায় বেড়েছে। মূলত ইংরেজিভাষী দেশ এবং পশ্চিম ইউরোপেই নেতিবাচক প্রবণতা বেশি দৃশ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলভেদে এর কারণ ভিন্ন হলেও কিছু দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সাম্প্রতিক সময়ে এই প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় বিভিন্ন দেশ ইতোমধ্যে তরুণদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে প্রথম দেশ হিসেবে নজির গড়েছে। একই পথে হাঁটার চিন্তা করছে ইন্দোনেশিয়া, ফ্রান্স ও গ্রিস।

সূত্র: আল–জাজিরা

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...

চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারমুখী...

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...
spot_img

আরও পড়ুন

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ এক মাদ্রাসাছাত্রকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি তেলের তীব্র সংকটে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত মোটরসাইকেল, অটোরিকশা, কার...
spot_img