Thursday, March 26, 2026
29 C
Dhaka

মেটার নতুন প্রোগ্রামে বদলাচ্ছে অনলাইন আয়ের ধারা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আয় ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশের মাধ্যমে এখন কনটেন্ট নির্মাতারা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করার সুযোগ পাচ্ছেন।

প্রতিষ্ঠানটির এক ঘোষণায় জানানো হয়েছে, ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হলো অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মে সক্রিয় নির্মাতাদের ফেসবুকে নিয়ে আসা এবং তাদের কার্যক্রমকে উৎসাহিত করা।

এই কর্মসূচি সবার জন্য উন্মুক্ত নয়। যেসব কনটেন্ট নির্মাতার আগে থেকেই ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে বড় অনুসারী রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অনুসারীর সংখ্যার ওপর ভিত্তি করে আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। অন্তত ১ লাখ অনুসারী থাকলে মাসে প্রায় ১ হাজার ডলার এবং ১০ লাখ বা তার বেশি অনুসারী থাকলে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব।

নির্বাচিত নির্মাতাদের টানা তিন মাস নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। তবে এর জন্য নিয়মিত মানসম্মত এবং নির্ধারিত শর্ত পূরণকারী রিলস বা শর্ট ভিডিও প্রকাশ করতে হবে।

মেটা কনটেন্টের বিস্তার বাড়াতে প্রযুক্তিগত সহায়তাও দেবে, যাতে নির্মাতারা দ্রুত বৃহৎ দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারেন।

এদিকে ফেসবুক তাদের মনিটাইজেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন ভিডিওর পাশাপাশি রিলস, স্টোরি, ছবি এবং টেক্সট পোস্ট থেকেও আয় করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৫ সালে কনটেন্ট নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার প্রদান করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। বর্তমানে ফেসবুকের আয়ের বড় অংশই আসছে রিলস থেকে।

এই কর্মসূচি আপাতত আমন্ত্রণভিত্তিক হলেও আগ্রহীরা ফেসবুক অ্যাপের প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন অপশনে গিয়ে আগ্রহ প্রকাশ করতে পারবেন। যোগ্যতা বিবেচনায় নির্বাচিতদের নোটিফিকেশন বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে এবং নতুন প্রজন্মের নির্মাতাদের আকৃষ্ট করতেই মেটা এই উদ্যোগ নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ...

করজে হাসানা কী এবং কেন গুরুত্বপূর্ণ

বর্তমান বিশ্ব অর্থনীতিতে দারিদ্র্য ও বৈষম্য একটি স্থায়ী সমস্যা...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে...

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়া, কক্সবাজার, ২৬ মার্চ ২০২৬ – ঢাকা থেকে মোটরসাইকেলে...

সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া...

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন ও...

ডিটক্স ওয়াটার কি সত্যিই স্বাস্থ্যকর

সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে ডায়েটের পাশাপাশি ডিটক্স ওয়াটারের ব্যবহার...

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েছিলাম: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ...

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

ছয় রোজায় এক বছরের সওয়াবের সুযোগ

রমজান মাসের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার বিশেষ...

এয়ার ফ্রেশনার ছাড়াই ঘর রাখুন সতেজ

ছুটির সময় বাড়ি ফাঁকা থাকলে কয়েকদিন পর ফিরে এসে...

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

ঢাকার মিরপুর থানার একটি হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

স্বয়ংক্রিয় গবেষক তৈরিতে এগোচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই।...
spot_img

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। পৃথক বার্তায় দেশগুলোর নেতারা বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও...

করজে হাসানা কী এবং কেন গুরুত্বপূর্ণ

বর্তমান বিশ্ব অর্থনীতিতে দারিদ্র্য ও বৈষম্য একটি স্থায়ী সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের বৈষম্য ক্রমশ বাড়ছে, যেখানে ধনী আরও ধনী এবং...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যা ৬টায় প্রকাশিত...

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়া, কক্সবাজার, ২৬ মার্চ ২০২৬ – ঢাকা থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। ভোর সোয়া চারটার দিকে...
spot_img