Monday, March 23, 2026
20 C
Dhaka

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর অবস্থান কর্ণাটকের

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার উপস্থাপিত বাজেট বক্তৃতায় এই সিদ্ধান্তের কথা জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব উদ্বেগজনক হয়ে উঠেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বয়সভিত্তিক এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের কোনো রাজ্যে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম বলে জানা গেছে। প্রযুক্তিনির্ভর নগরী বেঙ্গালুরুকে কেন্দ্র করে গড়ে ওঠা কর্ণাটক দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

বিশ্বব্যাপী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়াও শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নেয়। একই ধরনের নীতিমালা নিয়ে আলোচনা চলছে যুক্তরাজ্য, ডেনমার্ক ও গ্রিসেও।

ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যমের বাজার। দেশে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭৫ কোটি স্মার্টফোন রয়েছে। মেটা প্ল্যাটফর্মের জন্যও এটি সবচেয়ে বড় বাজার, যেখানে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা উল্লেখযোগ্য।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, শুধুমাত্র বয়সভিত্তিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হতে পারে। অনেক শিশু ভুয়া তথ্য ব্যবহার করে এসব বিধিনিষেধ এড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এদিকে কর্ণাটকের প্রতিবেশী রাজ্য গোয়াতেও একই ধরনের উদ্যোগ বিবেচনায় রয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে আইন প্রস্তাব করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত...

বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ, ইসলামের নির্দেশনা

ইসলাম ধর্মে সকল প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্ব...

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে...

কম দামে ম্যাকবুক এনে বাজার ধরতে চায় Apple

প্রযুক্তি প্রতিষ্ঠান Apple তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের নতুন...

ইসলামে উপহার গ্রহণের নিয়ম ও সতর্কতা

উপহার বিনিময় মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে...

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...
spot_img

আরও পড়ুন

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি আজ পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে ইতিহাস বলছে, বাংলাদেশে ম্যালেরিয়ার প্রভাব না থাকলে এই...

বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ, ইসলামের নির্দেশনা

ইসলাম ধর্মে সকল প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানবজাতির মতোই প্রাণীকুলকেও মূল্যবান হিসেবে বিবেচনা করার নির্দেশনা রয়েছে ধর্মীয় গ্রন্থে। পবিত্র কোরআনে বলা...

জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা কেন জরুরি

একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে আলাদাভাবে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। শুরুতে একবার বিসমিল্লাহ বললে কেবল প্রথমটির জবাই সহিহ হবে, পরবর্তী মুরগিগুলোর...

ঈদের মেনুতে যোগ করুন নামকিন বিফ

গরুর মাংসের প্রচলিত রেসিপির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে ঈদের আয়োজনে রাখতে পারেন নামকিন বিফ। সহজ উপকরণে তৈরি এই পদটি স্বাদে ও গন্ধে...
spot_img