Sunday, March 22, 2026
22 C
Dhaka

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।

দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস সম্প্রতি বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, শিশুদের সুরক্ষায় বয়স যাচাই ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে এবং ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এই উদ্যোগটি যুক্তরাজ্যের নতুন অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের অংশ। আইন অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করা হবে।

নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, মেটার ফেসবুক ও ইন্সটাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের বয়স যাচাই ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা জানাতে হবে।

এছাড়া শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তিদের যোগাযোগ সীমিত করা, নিউজফিডকে নিরাপদ করা এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন পণ্যের পরীক্ষা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফকমের প্রধান নির্বাহী বলেছেন, এই অনলাইন সেবাগুলো প্রায় প্রতিটি পরিবারের কাছে পৌঁছে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, “এই পরিস্থিতি দ্রুত বদলাতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে অফকম।”

তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান পল আর্নোল্ড বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যকর বয়স যাচাই করা সম্ভব, তাই এ ক্ষেত্রে প্রযুক্তি কোম্পানিগুলোর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, তারা ইতোমধ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং কিশোর ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইউটিউবও জানিয়েছে, ব্যবহারকারীদের বয়স অনুযায়ী ভিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করা হচ্ছে।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নিয়ম লঙ্ঘন করলে কোম্পানিগুলোর বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে অফকম। অন্যদিকে তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...
spot_img

আরও পড়ুন

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই বাড়তি ব্যয় সামাল দিতে কোম্পানিটি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বিবেচনা করছে বলে...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে শরীরে চাপ তৈরি হয়। টানা কয়েক দিন পোলাও, কোরমা, মিষ্টান্ন ও লাল মাংস খাওয়ার ফলে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও সমতা নিয়ে আলোচনা জোরদার হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয় এবং...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্য সামনে এসেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির...
spot_img