Sunday, March 22, 2026
22 C
Dhaka

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্য সামনে এসেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলার ফি পেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদন অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম পুনর্গঠনের জন্য যে বিনিয়োগ চুক্তি সম্প্রতি সম্পন্ন হয়েছে, তার অংশ হিসেবেই বিনিয়োগকারীরা এই অর্থ পরিশোধ করবেন।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একটি নতুন যৌথ কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়। নতুন এই প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষার দায়িত্ব পালন করবে। তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা জোরদারের মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন মার্কিন কোম্পানিটির সম্ভাব্য মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার হতে পারে বলে মন্তব্য করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে প্রশাসনের ঘনিষ্ঠ কিছু বিনিয়োগকারী টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের নিয়ন্ত্রণ পেয়েছেন। এদের মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স।

চুক্তি সম্পন্ন হওয়ার সময় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার জমা দিয়েছেন। পরবর্তীতে ধাপে ধাপে আরও অর্থ পরিশোধ করা হবে এবং সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এ বিষয়ে টিকটক ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বজায় রাখা এবং চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকার কারণেই এই ফি যৌক্তিক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...

কক্সবাজার সৈকতে উচ্ছেদ এলাকা পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায়...

ঐতিহ্যের ধারায় এগিয়ে মুমিন বাড়ি মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী...

প্রিয়জন হারানোর বেদনায় আবেগঘন মুহূর্ত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে অনেকেই ছুটে যান কবরস্থানে,...

২২ দিনে ২৫ জাহাজ, জ্বালানি সরবরাহে গতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক বাণিজ্যে পড়লেও দেশের প্রধান...

হাদি হত্যা মামলায় আসামি ফেরাতে তৎপরতা

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার...
spot_img

আরও পড়ুন

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই বাড়তি ব্যয় সামাল দিতে কোম্পানিটি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বিবেচনা করছে বলে...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে শরীরে চাপ তৈরি হয়। টানা কয়েক দিন পোলাও, কোরমা, মিষ্টান্ন ও লাল মাংস খাওয়ার ফলে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও সমতা নিয়ে আলোচনা জোরদার হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয় এবং...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিতে পারে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন,...
spot_img