Thursday, March 19, 2026
26 C
Dhaka

মৌমাছির সিদ্ধান্ত গ্রহণে নতুন আবিষ্কার

বাম্বলবি প্রতিদিন শত শত ফুল পরিদর্শন করে। ফলে একে বারবার সিদ্ধান্ত নিতে হয় কোন ফুল থেকে মধু সংগ্রহ করা উচিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মৌমাছিরা মানুষের মতোই স্মার্ট।

আমেরিকান বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন নটিল ডটআসের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যেমন ফল কেনার সময় রং বা ঘ্রাণ দেখে বেছে নেন, মৌমাছিরাও ঠিক একইভাবে রং ও আকৃতি ব্যবহার করে দ্রুত সঠিক ফুল নির্বাচন করে। এই ‘স্মার্ট’ সিদ্ধান্ত নেওয়ার কৌশল বিজ্ঞানীদের মুগ্ধ করেছে।

মৌমাছিরা চোখের দেখা দিয়ে কোনো জিনিস আলাদা করতে, বিমূর্ত নিয়ম শিখতে এবং প্রাথমিক গণিত বোঝতেও সক্ষম। নতুন গবেষণায় এ তালিকায় যোগ হয়েছে মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। গবেষণাটি প্রকাশ হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।

জার্মানির ‘ইউনিভার্সিটি অফ কনস্ট্যান্স’-এর নিউরোইথোলজিস্ট আনা স্টোকল বলেছেন, “বাম্বলবিরা খুব অল্প সময়ে অনেকগুলো সিদ্ধান্ত নেয়, ফলে এদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।” গবেষকরা প্রথমে মৌমাছিদের নির্দিষ্ট রঙ ও আকৃতির সমন্বয় চেনাতে প্রশিক্ষণ দেন। এরপর বিভিন্ন রঙ ও আকৃতি অদলবদল করে পরীক্ষা করা হয়, মৌমাছিরা কোন সংকেতকে বেশি গুরুত্ব দেয় তা বোঝার জন্য।

ফলাফল দেখিয়েছে, সাধারণভাবে রঙের ওপর ভিত্তি করে মৌমাছিরা দ্রুত সিদ্ধান্ত নেয়। কিন্তু রঙের পার্থক্য কম হলে তারা আকৃতি ও নকশার দিকে মনোযোগ দেয়। স্টোকল বলেন, “মৌমাছিরা ‘যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই’ নীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে সেরা ফলাফল বেছে নেয়।” মানুষের ক্ষেত্রেও সবচেয়ে স্পষ্ট সংকেতগুলো আগে কাজে আসে, মৌমাছির ক্ষেত্রেও ঠিক তেমনই, পার্থক্য শুধু বিষয়টি ফুলের প্রতি তাদের আগ্রহের মধ্যে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ধূমপান ছাড়ার জন্য ইসলামের পরামর্শ

রমজানের প্রতিটি সন্ধ্যায় অনেক ধূমপায়ী ইফতারের পর সিগারেটের দিকে...

মুরগি ধোয়ার ভুল ধারণা ও ঝুঁকি

রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা প্রায়শই সবকিছু পানি...

আধ্যাত্মিকতার মাসের সাংস্কৃতিক রূপ

রমজান মাস মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়,...

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা...

ঈদে ঢাকায় ঘোরার সেরা জায়গা

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ে।...

ঈদযাত্রায় স্বাভাবিক হচ্ছে রেল চলাচল

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি...

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের...
spot_img

আরও পড়ুন

ধূমপান ছাড়ার জন্য ইসলামের পরামর্শ

রমজানের প্রতিটি সন্ধ্যায় অনেক ধূমপায়ী ইফতারের পর সিগারেটের দিকে হাত বাড়ান। তবে গবেষকরা বলছেন, এই সময়টি নিজের ইচ্ছাশক্তি পুনর্গঠনের বড় সুযোগ। নিকোটিনের দীর্ঘ সময়...

মুরগি ধোয়ার ভুল ধারণা ও ঝুঁকি

রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা প্রায়শই সবকিছু পানি দিয়ে ধুয়ে নিই। তবে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মুরগি ধোয়ার অভ্যাস উপকারের চেয়ে ঝুঁকি...

আধ্যাত্মিকতার মাসের সাংস্কৃতিক রূপ

রমজান মাস মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়, এটি সাহিত্যের এক সমৃদ্ধ অনুপ্রেরণার উৎস হিসেবেও বিবেচিত। বিভিন্ন দেশের সাহিত্যিকরা রমজানকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ...

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য ইফতার ও সেহেরির মাঝের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা...
spot_img