Thursday, March 19, 2026
28 C
Dhaka

ফাঁকি দেওয়ার প্রবণতা শুরু হয় এক বছরের আগেই

হাঁটতে শেখা বা স্পষ্টভাবে কথা বলার আগেই কিছু শিশু অন্যকে ফাঁকি দেওয়ার প্রাথমিক কৌশল আয়ত্ত করে ফেলে—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা বলছেন, শিশুদের মানসিক বিকাশের খুব শুরুর পর্যায়েই এই আচরণের সূচনা হতে পারে।

সাড়ে সাতশ জন মা-বাবার ওপর পরিচালিত জরিপভিত্তিক এই গবেষণায় দেখা গেছে, প্রায় ১০ মাস বয়সী এক-চতুর্থাংশ শিশু এ সময়েই কিছু সাধারণ ছলচাতুরি শুরু করে। যেমন, ডাকা হলেও না শোনার ভান করা, খেলনা লুকিয়ে রাখা বা আড়ালে গিয়ে নিষিদ্ধ কিছু খাওয়া। কিছু ক্ষেত্রে আট মাস বয়স থেকেই এমন আচরণের ইঙ্গিত পাওয়া যায় বলে জানিয়েছেন অভিভাবকেরা।

গবেষণায় আরও বলা হয়েছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের এই কৌশল আরও জটিল ও পরিপক্ব হয়ে ওঠে। তিন বছরে পৌঁছাতে পৌঁছাতে অনেক শিশু ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আরও সৃজনশীল ও অভ্যস্ত হয়ে পড়ে। তখন তারা তথ্য গোপন করা, অস্বীকার করা বা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার মতো আচরণ করতে পারে।

গবেষণার প্রধান লেখক ‘ইউনিভার্সিটি অফ ব্রিস্টল’-এর অধ্যাপক এলেনা হোইকা বলেছেন, “শিশুরা কত অল্প বয়স থেকে ফাঁকি দেওয়ার বিষয়টি বুঝতে পারে এবং প্রথম কয়েক বছরে তা কীভাবে ধাপে ধাপে বাড়ে তা উন্মোচনের বিষয়টি সত্যিই দারুণ।”

গবেষকরা উল্লেখ করেছেন, এতদিন প্রতারণা বা ছলনাকে একটি জটিল মানসিক প্রক্রিয়া হিসেবে ধরা হতো, যা ভাষা দক্ষতা ও অন্যের মন বোঝার ক্ষমতার ওপর নির্ভরশীল। তবে নতুন এই গবেষণা দেখাচ্ছে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

প্রাণীদের আচরণ বিশ্লেষণ করেও গবেষণায় মিলেছে অনুরূপ প্রমাণ। যেমন, কিছু প্রাণী দলনেতার চোখ এড়িয়ে খাবার সংগ্রহ করে বা মিথ্যা সংকেত দিয়ে অন্যদের বিভ্রান্ত করে। এই আচরণগুলো মানুষের শিশুদের প্রাথমিক ছলচাতুরির সঙ্গে তুলনীয় বলে মনে করছেন গবেষকরা।

অধ্যাপক হোইকা বলেন, “অন্যকে ঠকানোর এ সক্ষমতা হুট করে তিন বা চার বছর বয়সে তৈরি হয় না। শুরুতে এগুলো পুরোপুরি মিথ্যা বা বড় কোনো জালিয়াতি নয়, বরং এগুলো কোনো কাজ করে পার পেয়ে যাওয়া বা বাড়তি কোনো সুবিধা পাওয়ার চেষ্টা।”

তিনি আরও বলেন, “এ গবেষণার উদ্দেশ্য মা-বাবা ও শিক্ষকদের আশ্বস্ত করা যে, শিশুদের এ বয়সে এমন আচরণ করা একেবারেই স্বাভাবিক।”

গবেষণাটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার চার বছরের কম বয়সী শিশুদের ওপর পরিচালিত হয়েছে। এর ফলাফল প্রকাশ পেয়েছে ‘কগনিটিভ ডেভেলপমেন্ট’ সাময়িকীতে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভবিষ্যতের স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্যস্ত আরাফাত

পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই সংসারের আয়-রোজগারে যুক্ত...

কচুয়ায় গ্রেপ্তারি অভিযান ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে...

বগুড়ার লাচ্ছা সেমাই: দেশজুড়ে জনপ্রিয়

ঈদের মৌসুমে বগুড়ার সেমাইয়ের ব্যবসা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান...

সিয়ামের মাধ্যমে গড়ে ওঠে সংযম ও শৃঙ্খলা

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির...

বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রাণহানি, আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে...

চন্দ্রায় বৃষ্টির পর মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাতভর বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল...

বাঁধের ত্রুটিতে ঝুঁকিতে হাওরের বোরো ফসল

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের...

শিক্ষা অঙ্গনে শোক, সাবেক উপাচার্য আরিফ আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ...

দোয়ারাবাজারে শিশুহত্যা, তদন্তে পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা...

বারহাট্টায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর...

নিরাপদ রাখতে চাইলে বাসা, মানুন এই পরামর্শ

ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই বাসা...

ঈদযাত্রায় নারায়ণগঞ্জে বাস সংকট, বিপাকে যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের ভিড়ে নারায়ণগঞ্জে...

সান্তাহার দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায়...

আমিরাতে চাঁদ দেখা, ঈদের দিন নিয়ে জল্পনা

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসের শেষ পর্যায়ের চাঁদ দেখা...
spot_img

আরও পড়ুন

ভবিষ্যতের স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্যস্ত আরাফাত

পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই সংসারের আয়-রোজগারে যুক্ত হতে হয়েছে হাফেজ মো. আরাফাত হোসাইনকে (১৭)। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজের খরচ...

কচুয়ায় গ্রেপ্তারি অভিযান ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে তাঁর সহযোগীরা ছিনিয়ে নিয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য...

বগুড়ার লাচ্ছা সেমাই: দেশজুড়ে জনপ্রিয়

ঈদের মৌসুমে বগুড়ার সেমাইয়ের ব্যবসা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে লাচ্ছা ও চিকন সেমাইয়ের খ্যাতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই বছরও...

সিয়ামের মাধ্যমে গড়ে ওঠে সংযম ও শৃঙ্খলা

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির এক বিশেষ সময়। এই মাসে সিয়াম পালনের মাধ্যমে একজন মুমিন নিজেকে গুনাহ থেকে বিরত রেখে...
spot_img