Monday, March 16, 2026
34.9 C
Dhaka

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অনিরাপদ ঋণের সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

নতুন নীতিমালায় অনিরাপদ ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় বিদ্যমান নীতিমালাকে সময়োপযোগী করতে এই পরিবর্তন আনা হয়েছে।

রোববার জারি করা নির্দেশনায় বলা হয়, বর্তমানে অনেকেই নগদ অর্থ বহনের পরিবর্তে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। ফলে ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

নতুন গাইডলাইনে গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ড–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলভাবে ঋণ বিতরণের বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা নির্ধারণ, ঋণসীমা নির্ধারণ পদ্ধতি, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন কার্যক্রম, বিলিং ও অর্থ আদায়ের নিয়ম, গ্রাহকের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের অভিযোগ, জালিয়াতি, লেনদেন পরিশোধ সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো পর্যালোচনা করেই নতুন নির্দেশনা তৈরি করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই গাইডলাইন অনুসরণ করে তাদের ক্রেডিট কার্ড কার্যক্রম পরিচালনা করতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন...

নিকটাত্মীয়কে ফিতরা দেওয়া নিয়ে ইসলামের নির্দেশনা

ইসলামে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ঈদুল ফিতরের...

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড়...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে...

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে নিমপাতা

নিম একটি সুপরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দেশের নদী-নালা-খাল ও জলাধার...

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন...

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়।...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয়...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের...

সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই...

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি...
spot_img

আরও পড়ুন

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। তরুণ ব্যবহারকারীদের উৎসবের আনন্দ আরও বাড়াতে বিশেষ নকশা...

নিকটাত্মীয়কে ফিতরা দেওয়া নিয়ে ইসলামের নির্দেশনা

ইসলামে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত সময়কে ফিতরা আদায়ের উত্তম সময়...

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অনেকেই তখন খোলামেলা কথা বলা বা সামাজিক আড্ডায় অংশ নেওয়ার সময়...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারছেন না হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। ফলে রমজানের শেষ দিনগুলোতে তারা মসজিদের বাইরে...
spot_img