Sunday, March 15, 2026
22.5 C
Dhaka

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন আনতে পারে বলে মনে করেন নাসার নভোচারী রন গারান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৭৮ দিন অবস্থান করার পর তিনি পৃথিবী ও মানবসমাজকে নতুনভাবে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ২০১১ সালের ৪ এপ্রিল মহাকাশে যাত্রা করা এই নভোচারী একই বছরের ১৬ সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে আসেন। মহাকাশে অবস্থানকালে তিনি প্রায় তিন হাজারবার পৃথিবী প্রদক্ষিণ করেন।

মহাকাশ স্টেশনের জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে রন গারান লক্ষ্য করেন, দূর থেকে পৃথিবী যতটা সুন্দর ও সুসংগঠিত দেখায়, বাস্তবে মানুষ সেই গ্রহকে ততটা যত্নের সঙ্গে পরিচালনা করছে না। তার মতে, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডল, মহাসাগর ও জীববৈচিত্র্যের ভঙ্গুর অবস্থা স্পষ্টভাবে দেখা যায়। অথচ মানবসমাজ এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করছে যেন এগুলো কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যই বিদ্যমান।

এক সাক্ষাৎকারে গারান বলেন, ‘আমাদের বর্তমান সমাজব্যবস্থা একটি ভুল ধারণার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা মনে করি, পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি অংশমাত্র। অথচ বাস্তবতা ঠিক উল্টো। আমাদের চিন্তাপ্রক্রিয়াকে অর্থনীতি, সমাজ ও গ্রহ—এই তিন ধারা থেকে সরিয়ে গ্রহ, সমাজ ও অর্থনীতির ধারায় নিয়ে আসতে হবে। তবেই আমরা আমাদের বিবর্তনপ্রক্রিয়াকে সঠিকভাবে এগিয়ে নিতে পারব।’

মহাকাশ থেকে পৃথিবী দেখার সময় নভোচারীদের যে গভীর মানসিক পরিবর্তন ঘটে, সেটিকে বিজ্ঞানীরা ওভারভিউ ইফেক্ট বলে অভিহিত করেন। ১৯৮৭ সালে মহাকাশ গবেষক ফ্র্যাংক হোয়াইট প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এই অভিজ্ঞতার মাধ্যমে অনেক নভোচারী পৃথিবীর সৌন্দর্য, ভঙ্গুরতা এবং মানবজাতির পারস্পরিক নির্ভরতার বিষয়টি নতুনভাবে উপলব্ধি করেন।

গারানের ভাষায়, ‘এই ওভারভিউ ইফেক্ট হলো সচেতনতার সেই মুহূর্ত, যখন মানুষ বুঝতে পারে যে আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল।’ তিনি আরও বলেন, ‘আমরা মহাকাশের ভেতরে বাস করি না; বরং আমরাই মহাকাশ। আমরা হচ্ছি মহাকাশের সেই অংশ, যা ধীরে ধীরে নিজের সম্পর্কে সচেতন হয়ে উঠছে। এই দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য মহাকাশে যাওয়ার প্রয়োজন নেই। পৃথিবীতে থেকেও আমরা অরবিটাল পারসপেক্টিভ অর্জন করতে পারি।’

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে রন গারান বাংলাদেশ সফরও করেছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি...

ছয় মাস পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

ভারতের লাদাখের পরিচিত অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের...

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...
spot_img

আরও পড়ুন

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি বড় শহরে হোটেল, রেস্তোরাঁ এবং মেস পরিষেবায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুর মতো তথ্যপ্রযুক্তিনির্ভর...

ছয় মাস পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

ভারতের লাদাখের পরিচিত অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দেশটির সরকার। প্রায় ছয় মাস কারাভোগের পর শনিবার (১৪...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের অধিকার হিসেবে বিবেচিত। আল্লাহর সঙ্গে সম্পর্কিত অনেক হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার...

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার। ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত ছবি, বার্তা ও নানান গুরুত্বপূর্ণ ডেটা এই ছোট ডিভাইসেই...
spot_img