Sunday, March 8, 2026
31.8 C
Dhaka

হাইটেক পার্ক ব্যবস্থাপনায় সরকারি নতুন উদ্যোগ

দেশে হাইটেক ও সফটওয়্যার পার্ক এবং বিভিন্ন আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামো ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতেই এই কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিত হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই কমিটি।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, দেশের সব হাইটেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে কমিটি। পাশাপাশি ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাতে কর্মরত তরুণদের জন্য স্বল্প বা সুলভ মূল্যে কর্মপরিসর বা ওয়ার্কিং স্পেস নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।

এ ছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা পেপালের কার্যক্রম চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের দিকেও গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের...

ঈদের কেনাকাটায় ইসলামি মূল্যবোধের গুরুত্ব

রমজান মাস শেষে মুসলমানদের জন্য ঈদ একটি আনন্দঘন উপলক্ষ।...

ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে...

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের...

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায়...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট...

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত...

দুর্নীতির অভিযোগে প্রকৌশলীর নারায়ণগঞ্জ পদায়ন বাতিলের দাবি

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক...

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে ঝগড়া হয়ে...

চলনবিলের ঐতিহ্য: শতাব্দীপ্রাচীন জিন্দানি শরিফ মসজিদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার করতোয়া তীর ধরে দাঁড়িয়ে...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক হেলপারের

মাদারীপুরের রাজৈর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে...

তিতাসে সেতুর নির্মাণ বিলম্বে হাজারো মানুষের দুর্ভোগ

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন...

লেবাননে ইসরায়েলের হামলায় বাড়ছে মানবিক সংকট, পাঁচ দিনে নিহত অন্তত ২৯৪

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননকে কেন্দ্র করে।...
spot_img

আরও পড়ুন

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের মতো রোজা রাখতে আগ্রহ প্রকাশ করে। তবে এই সময়ে তাদের সুস্থতা বজায় রাখতে সুষম ও...

ঈদের কেনাকাটায় ইসলামি মূল্যবোধের গুরুত্ব

রমজান মাস শেষে মুসলমানদের জন্য ঈদ একটি আনন্দঘন উপলক্ষ। সারা মাস সিয়াম সাধনার পর ঈদের দিনকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার হিসেবে বিবেচনা...

ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট সদস্য জারা সুলতানা। তার দাবি, যুক্তরাষ্ট্রের বি-১ ল্যান্সার বোমারু...

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের মধ্যেই নতুন ম্যাকবুক সিরিজ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে...
spot_img