Sunday, March 1, 2026
18.1 C
Dhaka

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৯৯ টাকা। স্মার্টফোনটিতে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ রয়েছে। পাশাপাশি ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে ভিডিও কল করার সুবিধাও দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন লিমিটেডের প্রধান কার্যালয় জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী কো-ব্র্যান্ডেড এই ফোনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোটন জেট ফোর–জি কিনলে গ্রামীণফোন গ্রাহকেরা বিনা মূল্যে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ গিগাবাইট ইন্টারনেট প্যাক কেনার সুবিধাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, ‘জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোর–জি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোর–জি ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা প্রদান করতে এ উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই ফোনের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।’

অন্যদিকে আহসান খান চৌধুরী বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সাশ্রয়ী প্রোটন জেট ফোর–জি ক্লাউড ফোনটি আরও বেশি মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নকশা করা হয়েছে। আমরা এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত, যা ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখে।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়।...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...
spot_img

আরও পড়ুন

নিম পাতার স্বাস্থ্যগুণ

আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে প্রাকৃতিক মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে নির্দিষ্ট পরিমাণে কচি নিম পাতা খেলে শরীরের নানা উপকার...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...
spot_img