Sunday, March 1, 2026
19.1 C
Dhaka

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি, ‘প্রম্পটস্পাই’ নামের এই ম্যালওয়্যারটি গুগলের এআই চ্যাটবট জেমিনির সহায়তায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হামলার আগে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করতে পারে। অ্যান্ড্রয়েডভিত্তিক ম্যালওয়্যারে সরাসরি জেনারেটিভ এআই ব্যবহারের এটিই প্রথম উদাহরণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসেটের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ম্যালওয়্যার সাধারণত পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করে। এতে নির্দিষ্ট ধরনের ডিভাইস বা ইন্টারফেসের বাইরে এসব ম্যালওয়্যারের কার্যকারিতা সীমিত থাকে। তবে প্রম্পটস্পাই প্রথমে স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত তথ্য সংগ্রহ করে এবং তা জেমিনির কাছে পাঠায়। এরপর প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়। ফলে ভিন্ন নির্মাতার স্মার্টফোন ও বিভিন্ন ইউজার ইন্টারফেসের সঙ্গে এটি দ্রুত মানিয়ে নিতে সক্ষম হয়।

গবেষণায় আরও দেখা গেছে, প্রম্পটস্পাই স্মার্টফোনের পর্দার তথ্য এক্সএমএল ফরম্যাটে জেমিনিকে পাঠায়। এতে ইন্টারফেসের উপাদান, লেখা, ধরন এবং পর্দায় অবস্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। জেমিনি সেই তথ্য বিশ্লেষণ করে জেসন ফরম্যাটে নির্দেশনা পাঠায়। পরে অ্যান্ড্রয়েডের অ্যাকসেসিবিলিটি সার্ভিস ব্যবহার করে ম্যালওয়্যারটি স্মার্টফোনে প্রবেশ করে পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

প্রতিবেদনে বলা হয়, প্রম্পটস্পাই ম্যালওয়্যারে বিল্ট-ইন ভিএনসি মডিউল রয়েছে, যার মাধ্যমে দূর থেকে আক্রান্ত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি স্মার্টফোনের পর্দা পর্যবেক্ষণ, ইনস্টল করা অ্যাপের তালিকা সংগ্রহ, লকস্ক্রিনের পিন ও পাসওয়ার্ড চুরি, স্ক্রিনশট ধারণ, পর্দার কার্যক্রম ও স্পর্শের অঙ্গভঙ্গি রেকর্ডসহ নানা ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। তবে এখন পর্যন্ত এই ম্যালওয়্যারটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে...
spot_img

আরও পড়ুন

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের যোগাযোগবিষয়ক সম্পাদক পদ থেকে...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার বিশেষ আবহ। ত্রিপোলির প্রাচীন অলিগলি থেকে বেনগাজির সমুদ্রতীর—পুরো দেশজুড়ে রমজান মানেই এক ধরনের প্রশান্তি ও...
spot_img