Sunday, March 1, 2026
21.1 C
Dhaka

শিশু সুরক্ষায় নতুন প্রযুক্তি আনছে অ্যাপল

বিশ্বের বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অ্যাপে প্রবেশ সীমিত করতে নতুন আইন ও বিধিনিষেধ কার্যকর হচ্ছে। এসব আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এই উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করেই বয়স সম্পর্কে ধারণা দিতে সক্ষম একাধিক নতুন টুল চালু করা হবে।

অ্যাপল জানিয়েছে, নতুন ব্যবস্থার অংশ হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ১৮ বছরের কম বয়সী আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত অ্যাপ ডাউনলোড করতে পারবে না। ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব অ্যাপ ডাউনলোডের সুযোগ বন্ধ থাকবে। অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট ডিজিটাল কনটেন্টে প্রবেশ সীমিত করতে প্রণীত নতুন ও বিদ্যমান আইন মেনে চলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অ্যাপলের তৈরি টুলের মাধ্যমে ব্যবহারকারীর আনুমানিক বয়স অ্যাপ নির্মাতাদের জানানো হবে। এতে স্থানীয় আইন ও বিধিনিষেধ অনুসরণ করে অ্যাপ ডাউনলোডের অনুমতি দেওয়া সহজ হবে। বয়স যাচাইয়ের এই টুলগুলো মূলত অ্যাপলের ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআইয়ের ওপর ভিত্তি করে তৈরি। এর ফলে অ্যাপ নির্মাতারা জানতে পারবেন ব্যবহারকারী শিশু, কিশোর নাকি প্রাপ্তবয়স্ক। তবে নির্দিষ্ট জন্মতারিখসহ বিস্তারিত কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা হবে না।

অ্যাপলের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে আইনি বাধ্যবাধকতাও পূরণ করা যাবে। বয়স যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া সরাসরি অ্যাপ স্টোরের মাধ্যমে পরিচালিত হবে। তবে স্থানীয় আইন অনুযায়ী অ্যাপ নির্মাতাদের নিজ নিজ অতিরিক্ত শর্ত পূরণ করতে হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাত খেয়েও কি সম্ভব ওজন নিয়ন্ত্রণ

সাদা ভাত অনেকেরই প্রিয় খাবার। তরকারি, ভাজি কিংবা ডালের...

ঝিনাইদহে আইনমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষক পাঠালেন মানপত্র

ঝিনাইদহ – শৈলকুপায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সংবর্ধনায় তাঁরই শিক্ষক...

মির্জা ফখরুল: দুর্নীতিবাজদের দেখার দায়িত্ব দুদকের

ঠাকুরগাঁও – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং...

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা গেলেন জোয়াহেরুল ইসলাম

সখীপুর, টাঙ্গাইল – টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও...

এক কেজি আলু বেচে লাভ নেই, চাষিরা হতাশ

রংপুরের তারাগঞ্জে আলুচাষিরা এবারও উৎপাদন খরচের তুলনায় কম দামে...

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট...

চট্টগ্রামের একেএস স্টিলে ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের...

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার...

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে...

অগ্নিদগ্ধ ভবনে প্রদর্শনী ঘুরে দেখলেন এনসিপি নেতা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং গণমাধ্যমে চাপের মধ্যেও...

আকাশসীমা বন্ধের প্রভাব, মধ্যপ্রাচ্য রুটে সব ফ্লাইট স্থগিত

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায়...

নাগেরপাড়ায় জুয়ার আসর ঘিরে হামলা, আহত সাংবাদিক

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক ও জুয়ার আসরের ছবি তোলার জেরে...

গণতন্ত্র রক্ষায় নাগরিকদের অতন্দ্রপ্রহরী হওয়ার আহ্বান

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার...
spot_img

আরও পড়ুন

ভাত খেয়েও কি সম্ভব ওজন নিয়ন্ত্রণ

সাদা ভাত অনেকেরই প্রিয় খাবার। তরকারি, ভাজি কিংবা ডালের সঙ্গে সাদা ভাত নিয়মিতই খাবার তালিকায় থাকে। বিশ্বজুড়েই এটি অন্যতম জনপ্রিয় শস্য। তবে অনেকের মনে...

ঝিনাইদহে আইনমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষক পাঠালেন মানপত্র

ঝিনাইদহ – শৈলকুপায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সংবর্ধনায় তাঁরই শিক্ষক আব্দুল মজিদ মানপত্র পাঠ করেন। শনিবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা ও...

মির্জা ফখরুল: দুর্নীতিবাজদের দেখার দায়িত্ব দুদকের

ঠাকুরগাঁও – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দুর্নীতি করবে, তাদের দেখার জন্য দুর্নীতি দমন...

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা গেলেন জোয়াহেরুল ইসলাম

সখীপুর, টাঙ্গাইল – টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার...
spot_img