Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

আজ সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে ছয় গ্রহ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের ছয়টি গ্রহ এক সারিতে অবস্থান করবে আকাশে, যা জ্যোতির্বিদদের ভাষায় পরিচিত প্ল্যানেট প্যারেড বা গ্রহসমাবেশ নামে। শনিবার সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দৃশ্য দেখা যাবে, যা বাংলাদেশ থেকেও খালি চোখে আংশিকভাবে উপভোগ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পশ্চিম আকাশের একটি তুলনামূলক সংকীর্ণ অংশে সারিবদ্ধভাবে দেখা যাবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই গ্রহগুলোর আপাত সরলরেখায় অবস্থানই সৃষ্টি করবে দৃষ্টিনন্দন এই মহাজাগতিক শোভাযাত্রা।

জ্যোতির্বিদদের ভাষ্য অনুযায়ী, শুক্র, বৃহস্পতি ও শনি খালি চোখেই সহজে দেখা যাবে। বুধ অবস্থান করবে পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি, ফলে পরিষ্কার দিগন্তরেখা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে। ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

বৃহস্পতি তুলনামূলকভাবে উজ্জ্বল হয়ে আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে। শনি অবস্থান করবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি। সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই কয়েকটি গ্রহ ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থান করলেও পৃথিবী থেকে দেখলে মনে হবে তারা একই সরলরেখায় রয়েছে। এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ একসঙ্গে এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদদের মতে, এমন পূর্ণাঙ্গ গ্রহসমাবেশ ২০৪০ সালের আগে আবার দেখা যাওয়ার সম্ভাবনা কম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি,...

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক...

বইমেলায় শিশুদের রঙিন আনন্দ

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল বিশেষ...

রোজা রেখে মুখের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবেন

রমজান মাসে রোজা অবস্থায় দৈনন্দিন নানা কাজ নিয়ে মুসলমানদের...

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত...

পাঠ্যপুস্তকে নেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা...

প্রথম সিলেট সফরে প্রটোকল নিলেন না বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার নিজ শহর সিলেট...

মার্কিন পোশাকের বাজার মন্দার মধ্যে বাংলাদেশি রফতানি ১২ শতাংশ বৃদ্ধি

২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি সামান্য কমলেও...

মূত্রাশয়ের দুর্বলতায় করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা...

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে...

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) ঘোষণা করেছে,...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এই অঞ্চলে সবশেষ প্রায় ৯৬ বছর আগে ১৯৩০ সালে ৭...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজ সংগঠনগুলো জানিয়েছে, এসব কবর থেকে অন্তত...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি, পদোন্নতি ও নতুন নিয়োগকে কেন্দ্র করে তৎপরতা বেড়েছে। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা কাঙ্ক্ষিত পদ...
spot_img