Saturday, February 28, 2026
17.7 C
Dhaka

জিন বিশ্লেষণে নতুন সম্ভাবনা আনছে আলফাজিনোম

চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি আলফাজিনোম নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল উন্মোচন করেছে, যা মানুষের জিনের ভেতরে লুকিয়ে থাকা রোগের কারণ দ্রুত শনাক্ত করতে সক্ষম বলে গবেষকদের ধারণা। এই প্রযুক্তি ভবিষ্যতে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

আলফাজিনোম মূলত মানুষের ডিএনএ-এর ভেতরে থাকা জিনের আচরণ বিশ্লেষণ করে। জিনের পরিবর্তন বা মিউটেশন শরীরের বিভিন্ন কোষে কীভাবে প্রভাব ফেলে, সেটি বুঝতে এই প্রযুক্তি সহায়তা করে। একই সঙ্গে জিনের কার্যকারিতা কখন বাড়ে বা কমে এবং শরীরের কোন অংশে তা সক্রিয় হয়, সে সম্পর্কেও আগাম ধারণা দিতে পারে।

মানুষের জিনোম প্রায় ৩০০ কোটি জোড়া অক্ষর নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র ২ শতাংশ অংশ প্রোটিন তৈরির কাজ করে। বাকি ৯৮ শতাংশ অংশ দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে রহস্যময় ছিল, যাকে নন-কোডিং ডিএনএ বলা হয়। সাম্প্রতিক গবেষণায় ধারণা করা হচ্ছে, এই অংশই মূলত জিনের কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গুগল ডিপমাইন্ডের এই নতুন এআই টুল একসঙ্গে প্রায় ১০ লাখ ডিএনএ কোড বিশ্লেষণ করতে পারে। এর ফলে হৃদরোগ, ক্যানসার ও বিভিন্ন মানসিক সমস্যার জন্য দায়ী সূক্ষ্ম জিনগত পরিবর্তন শনাক্ত করা সহজ হবে। গবেষকদের মতে, এটি জীবনের মৌলিক সংকেত বা কোড অব লাইফ বুঝতে বিশেষভাবে সহায়ক হবে।

এই টুলের মাধ্যমে বিজ্ঞানীরা লিভার বা স্নায়ুকোষের মতো নির্দিষ্ট কোষ গঠনে জিনের ভূমিকা আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারবেন। এর ফলে ক্যানসার সৃষ্টিকারী মিউটেশন শনাক্ত এবং ভবিষ্যতে নতুন ধরনের জিন থেরাপি উদ্ভাবনের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁদের মতে, এআইয়ের মাধ্যমে পাওয়া তথ্য ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা জরুরি। সব পর্যায়ের যাচাই শেষে তবেই এটি সরাসরি চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করা সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা...

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন...

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...
spot_img

আরও পড়ুন

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের রুকু, সিজদা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা মেঝেতে বসা-ওঠার জন্য...

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গিকে হত্যা করেছে। একইসঙ্গে আফগান বাহিনীর ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি...

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ কিছু অবস্থার জন্য রোজার বিধানে শিথিলতার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মায়েদের...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদের পোশাক তৈরির অর্ডার এখন এক মাস আগেই শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে...
spot_img