Friday, February 27, 2026
22.9 C
Dhaka

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে জাপান। লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগা বা ধোঁয়া বের হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সম্প্রতি উড়োজাহাজ ও ট্রেনে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে এয়ার বুসানের একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই দুর্ঘটনার জন্য পাওয়ার ব্যাংককেই দায়ী করা হচ্ছে। এর আগে গত অক্টোবরে ওকিনাওয়া থেকে টোকিওগামী একটি ফ্লাইটে ব্যাটারি থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাও ঘটে। একই ধরনের দুর্ঘটনা ট্রেনেও ঘটেছে, যেখানে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এসব ঘটনার পর জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের পাশাপাশি বহনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধ কার্যকর হলে জাপান থেকে ছেড়ে যাওয়া এবং জাপানে আসা সব এয়ারলাইন্সের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা উড়োজাহাজে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে সংস্থাটি উড়োজাহাজের ভেতরে পাওয়ার ব্যাংকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে।

পরিকল্পিত নীতিমালা অনুযায়ী, ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার ব্যাটারি বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আর ১৬০ ওয়াট-আওয়ার বা এর কম ক্ষমতার ব্যাটারির ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ দুটি ইউনিট সঙ্গে রাখতে পারবেন। আগামী এপ্রিলের মধ্যে আইন সংশোধনের মাধ্যমে এ নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি আঘাত বা অতিরিক্ত তাপে ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে মোবাইল ব্যাটারি সংশ্লিষ্ট দুর্ঘটনার সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের নিহতদের ঘটনায় তদন্ত নিশ্চিত করলেন ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

ইসলামী শাসন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী...

সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে বিএনপির পাঁচ নেত্রীর মনোনয়ন দৌড়

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে টাঙ্গাইলে...

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক...

চার দিনের ব্যবধানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু...

আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর, ১ মার্চ পরবর্তী শুনানি

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা...

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু ১০ মার্চ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...

১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত করেছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের...

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

দূর্নীতির অভিযোগ আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে...

বিদেশি চাপ ও বাণিজ্য আলোচনায় প্রভাবের উল্লেখ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত কেবিনেটে না নিয়ে...

মুরাদ খানকে কুপিয়ে হত্যা, পুলিশ তৎপর

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ...

গোসাইরহাটে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন...

জাকাত বণ্টনে যে ভুলগুলো এড়াতে হবে

ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর মধ্যে সালাতের পরেই জাকাতের অবস্থান।...
spot_img

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের নিহতদের ঘটনায় তদন্ত নিশ্চিত করলেন ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত...

ইসলামী শাসন ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী হুকুমত তথা কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা এবং...

সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে বিএনপির পাঁচ নেত্রীর মনোনয়ন দৌড়

সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে টাঙ্গাইলে তৎপরতা শুরু করেছেন দলের পাঁচজন নারী নেত্রী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ...

দীর্ঘমেয়াদি রোগীদের রমজান প্রস্তুতি

রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত পালনের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের রুটিনে পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে...
spot_img