Tuesday, February 24, 2026
30.1 C
Dhaka

হেডফোন ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নতুন এক ইউরোপীয় গবেষণায় বাজারে বহুল ব্যবহৃত বেশ কিছু জনপ্রিয় হেডফোনে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতির তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় এসব হেডফোন ব্যবহার করলে ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।

‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের আওতায় ৮১টি ইন-ইয়ার ও ওভার-ইয়ার হেডফোন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রতিটি হেডফোনেই এমন কিছু রাসায়নিক রয়েছে, যা মানবদেহের হরমোন সিস্টেমকে ব্যাহত করতে সক্ষম। এসব উপাদান দীর্ঘমেয়াদে শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

গবেষণায় বোস, প্যানাসনিক, স্যামসাং ও সেনহাইজারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনেও এই ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, হেডফোনের প্লাস্টিক অংশ থেকে ধীরে ধীরে এসব রাসায়নিক বের হয়ে ত্বকের সংস্পর্শে আসে এবং সেখান থেকে শরীরে শোষিত হতে পারে।

গবেষণায় মূলত এন্ডোক্রাইন ডিসরাপ্টিং বা হরমোন-ব্যাহতকারী রাসায়নিকের উপস্থিতি বিশ্লেষণ করা হয়। এতে বিপিএ ও বিপিএস নামের দুটি রাসায়নিক পাওয়া গেছে, যেগুলোকে ‘চিরস্থায়ী রাসায়নিক’ হিসেবে চিহ্নিত করা হয়। এসব উপাদান মানবদেহে ইস্ট্রোজেন হরমোনের মতো আচরণ করতে পারে। এর ফলে মেয়েদের বয়ঃসন্ধি আগেভাগে শুরু হওয়া, পুরুষদের হরমোনগত ভারসাম্য নষ্ট হওয়া এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

পরীক্ষিত হেডফোনের প্রায় ৯৮ শতাংশে বিপিএ এবং তিন-চতুর্থাংশের বেশি নমুনায় বিপিএস পাওয়া গেছে। কোনো কোনো হেডফোনে এই রাসায়নিকের মাত্রা প্রতি কেজিতে ৩১৫ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া গেছে, যা ইউরোপীয় কেমিক্যালস এজেন্সির নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় অনেক বেশি।

গবেষণায় সেনহাইজার অ্যাকসেন্টাম ট্রু ওয়্যারলেস এবং বোস কুইটকমফোর্টের মতো কিছু মডেলে নিরাপদ মাত্রার চেয়ে বেশি রাসায়নিক থাকার তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় হেডফোন ব্যবহারের সময় ঘামের সঙ্গে এসব রাসায়নিক ত্বকের মাধ্যমে সহজেই শরীরে প্রবেশ করতে পারে।

এ বিষয়ে ‘টক্সফ্রি লাইফ ফর অল’-এর প্রধান এমেসে গুলিয়াস ইউরোপীয় নীতিনির্ধারকদের হরমোন-ব্যাহতকারী সব ধরনের রাসায়নিক দ্রুত নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানো যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে নফল ইবাদতের সওয়াব বহুগুণ

পবিত্র রমজান মাস শুধু রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়।...

তুরস্ক আইএস–সংশ্লিষ্ট নাগরিকদের ফিরিয়ে নেবে: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী

ইরাকে আশ্রয় নেওয়া আইএস–সংশ্লিষ্ট তুর্কি নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে...

সেহরি ও ইফতারে পানিশূন্যতা কমাবেন যেভাবে

রমজান মাসে দীর্ঘ সময় খাবার ও পানি থেকে বিরত...

রোজায় শক্তি ধরে রাখতে ইফতারের তালিকা

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে...

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এখনো চলমান প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা...

ঘরেই সহজ রেসিপিতে বিটরুটের হালুয়া

লালচে রঙ ও প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর বিটরুট শুধু সবজি...

ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করল আইন মন্ত্রণালয়

অফিসে দেরিতে আসা কিংবা অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার বিষয়ে...

ফোনের প্রাইভেসি সুরক্ষায় করণীয়

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ কিংবা...

ইউটিউবে কম বিজ্ঞাপন দেখার নিরাপদ কৌশল

অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। সে কারণে...

ইফতারের ছোলা কেন এত উপকারী

ইফতারের থালায় ছোলা না থাকলে অনেকের কাছেই তা অসম্পূর্ণ...

রমজানের রাত ও তারাবির গুরুত্ব

পবিত্র মাহে রমজান শুধু দিনের রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়,...

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন...

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত...
spot_img

আরও পড়ুন

রমজানে নফল ইবাদতের সওয়াব বহুগুণ

পবিত্র রমজান মাস শুধু রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আত্মশুদ্ধি, তাওবা, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম সময় হিসেবে...

তুরস্ক আইএস–সংশ্লিষ্ট নাগরিকদের ফিরিয়ে নেবে: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী

ইরাকে আশ্রয় নেওয়া আইএস–সংশ্লিষ্ট তুর্কি নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে আঙ্কারা। অন্যান্য দেশের সঙ্গেও নাগরিক প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী...

সেহরি ও ইফতারে পানিশূন্যতা কমাবেন যেভাবে

রমজান মাসে দীর্ঘ সময় খাবার ও পানি থেকে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। শুধু ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি পানি পান...

রোজায় শক্তি ধরে রাখতে ইফতারের তালিকা

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাই ইফতারে কী খাওয়া হচ্ছে, তা সুস্থ থাকার...
spot_img