Tuesday, February 24, 2026
30.1 C
Dhaka

ফোনের প্রাইভেসি সুরক্ষায় করণীয়

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই নির্ভর করতে হয় নানা ধরনের অ্যাপের ওপর। প্রয়োজন ফুরালে ব্যবহারকারীরা সাধারণত অ্যাপ আনইনস্টল করে নিশ্চিন্ত হন। তবে প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, শুধু আনইনস্টল করলেই অনেক ক্ষেত্রে অ্যাপের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ হয় না।

বিভিন্ন অ্যাপ একবার অনুমতি পেলে গুগল অ্যাকাউন্ট বা অন্যান্য ডিজিটাল সার্ভিসের সঙ্গে সংযুক্ত থেকেই যেতে পারে। ফলে অ্যাপটি ফোনের স্ক্রিনে না থাকলেও ব্যাকগ্রাউন্ডে ডাটা আদান–প্রদানের সুযোগ থেকে যায়। এতে অজান্তেই মোবাইল ডাটা দ্রুত শেষ হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে ব্যবহারকারীরা মূলত দুটি সমস্যায় পড়েন। একদিকে ডাটা ব্যবহারের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে, অন্যদিকে প্রাইভেসি পুরোপুরি সুরক্ষিত থাকে না। তাই শুধু অ্যাপ মুছে ফেলা যথেষ্ট নয়, সংশ্লিষ্ট অ্যাক্সেসও বন্ধ করা জরুরি।

এ জন্য ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ থেকে ‘ডাটা অ্যান্ড প্রাইভেসি’ ট্যাবে গিয়ে ‘থার্ড-পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস’ অপশন নির্বাচন করলে সক্রিয় ও আগের ব্যবহৃত অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। যেসব অ্যাপ আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলোর ডাটা শেয়ারিং ও সংযোগ বন্ধ করে দিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নিয়মিতভাবে অ্যাপের অনুমতি ও সংযোগ যাচাই করলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা সহজ হয় বলে মত দেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজায় শক্তি ধরে রাখতে ইফতারের তালিকা

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে...

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এখনো চলমান প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা...

ঘরেই সহজ রেসিপিতে বিটরুটের হালুয়া

লালচে রঙ ও প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর বিটরুট শুধু সবজি...

ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করল আইন মন্ত্রণালয়

অফিসে দেরিতে আসা কিংবা অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার বিষয়ে...

ইউটিউবে কম বিজ্ঞাপন দেখার নিরাপদ কৌশল

অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। সে কারণে...

ইফতারের ছোলা কেন এত উপকারী

ইফতারের থালায় ছোলা না থাকলে অনেকের কাছেই তা অসম্পূর্ণ...

রমজানের রাত ও তারাবির গুরুত্ব

পবিত্র মাহে রমজান শুধু দিনের রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়,...

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন...

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ,...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম,...

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর...
spot_img

আরও পড়ুন

রোজায় শক্তি ধরে রাখতে ইফতারের তালিকা

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাই ইফতারে কী খাওয়া হচ্ছে, তা সুস্থ থাকার...

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এখনো চলমান প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা এখনো বিচারিক প্রক্রিয়ার জটিলতার মধ্যেই রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা বিচার ও আপিল প্রক্রিয়ায়...

ঘরেই সহজ রেসিপিতে বিটরুটের হালুয়া

লালচে রঙ ও প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর বিটরুট শুধু সবজি হিসেবেই নয়, মিষ্টান্ন হিসেবেও দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণত গাজরের হালুয়া বেশি পরিচিত হলেও বিটরুটের...

ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করল আইন মন্ত্রণালয়

অফিসে দেরিতে আসা কিংবা অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে সরকারি কর্মচারীদের নিয়মিত...
spot_img