Tuesday, February 24, 2026
23.4 C
Dhaka

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিমিত গেম খেলা বিনোদন কিংবা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত আসক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে অভিভাবকরা স্মার্টফোনের নিজস্ব নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।

আইফোন ও আইপ্যাডে থাকা স্ক্রিন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এসব সেটিংসের মাধ্যমে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যায়। একই সঙ্গে নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত ইন-অ্যাপ কেনাকাটাও নিয়ন্ত্রণ করা যায়।

আইফোন বা আইপ্যাডে স্ক্রিন টাইম ব্যবহারের জন্য প্রথমে সেটিংস অপশনে গিয়ে স্ক্রিন টাইম চালু করতে হবে। এরপর অ্যাপ লিমিট নির্বাচন করে গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা নির্ধারণ করা যায়। প্রয়োজনে ডাউনটাইম অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখাও সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল চালু করতে হয়। ড্যাশবোর্ডে গিয়ে গেম অ্যাপ নির্বাচন করে অ্যাপ টাইমার সেট করা যায়। পাশাপাশি ফোকাস মোড চালু করলে নির্দিষ্ট সময়ে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা যায়।

বিশেষজ্ঞদের মতে, কেবল প্রযুক্তিগত নিয়ন্ত্রণই যথেষ্ট নয়। সন্তানের সঙ্গে নিয়মিত আলোচনা করে সময়সীমার প্রয়োজনীয়তা বোঝানো জরুরি। বই পড়া, আউটডোর খেলা কিংবা সৃজনশীল কাজে যুক্ত করার মতো বিকল্প বিনোদনও দিতে হবে। নিয়মে দৃঢ় থাকলেও অতিরিক্ত কঠোরতা এড়িয়ে চলার পরামর্শ দেন তারা।

স্মার্টফোনের সঠিক সেটিংস ব্যবহারের মাধ্যমে গেম আসক্তি নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ হয়। এতে শিশুরা পড়াশোনা ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডে আরও মনোযোগী হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ,...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম,...

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও...

মাদক স্পট বন্ধ করায় হামলার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনকে...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির...

ভাত বা পোলাওয়ের সঙ্গে চমৎকার সঙ্গী

গরমের দিনে হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু রান্না করতে...

ইনস্টাগ্রামে নতুন ফাঁদে সতর্ক থাকুন

জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে...

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...
spot_img

আরও পড়ুন

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সময়মতো ও সঠিক নিয়মে নামাজ আদায় করা আবশ্যক হলেও নামাজের সময়...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন পরিস্থিতির মুখোমুখি হন অনেক বাবা-মা। তখন প্রশ্ন জাগে, শিশুরা কেন মিথ্যা বলে? তারা কি ইচ্ছাকৃতভাবে...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন লেনদেন কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি মুহূর্তে ফোন বারবার হ্যাং হলে...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে ঘুম ও খাবারের সময়সূচিতেও। তাই এই সময়ে শরীর ও...
spot_img